ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পুতিনের সঙ্গে আমার বেশ সখ্যতা হয়েছে : ডোনাল্ড ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্রিস্টিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্কে দেয়া এক সাক্ষাতকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সখ্যতা বেশ ভালো অবস্থানে গিয়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সম্প্রতি জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয়ে যাওয়া জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে তার বহুল প্রত্যাশিত বৈঠক নিয়ে কথা বলেন ট্রাম্প।

তবে এসময় বিপরীতধর্মী কথাও বলেছেন তিনি। সাক্ষাতকারের এক পর্যায়ে হঠাৎ ট্রাম্প বলেন, আমি নিশ্চিত ছিলাম যে হোয়াইট হাউজের ব্যাপারে পুতিনের প্রথম পছন্দ ছিলেন হিলারিই।

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা বা ভৎর্সনা যাই করুক না কেনো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড় পাচ্ছেন না মার্কিন গোয়েন্দা সংস্থা ও কংগ্রেশনাল কমিটির কাছ থেকে। তার প্রচারণা শিবিরের সঙ্গে রুশ সংযোগ নিয়ে এখনো কয়েকটি তদন্ত অব্যাহত রয়েছে। তবে ট্রাম্প এবং রুশ সরকারের পক্ষ থেকেও এ ধরণের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে অস্বীকার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুতিনের সঙ্গে আমার বেশ সখ্যতা হয়েছে : ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় ০৩:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭