ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিকল পরিয়ে শিক্ষার্থীদের নির্যাতন, মাদ্রাসার ২ শিক্ষক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই শিশু শিক্ষার্থীর পায়ে শিকল পরিয়ে মানসিক ও শারীরিক নির্যাতনের ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- মাদ্রাসা সুপার মো. শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. আশেক এলাহী তারেক। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে সকালে উপজেলার পানপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার শহীদুল পানপাড়া বাজারে দারুল কোরআন মহিলা মাদ্রাসার সুপার ও মো. আশেক এলাহী তারেক তার সহকারী।

প্রসঙ্গত, শুক্রবার যুগান্তরে ‘পায়ে শিকল পরিয়ে শিক্ষার্থীদের নির্যাতন মাদ্রাসা শিক্ষকের’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ২০১৮ সালে কিছু শিশুশিক্ষার্থী নিয়ে শহীদুল পানপাড়া বাজারে দারুল কোরআন মহিলা মাদ্রাসা শুরু করেন। তার বাবা মফিজুল ইসলামকে প্রতিষ্ঠানের সভাপতি, স্ত্রী রাশেদ বেগম ও নিজের নিকটাত্মীয়দের নিয়ে মনগড়া পরিচালনা কমিটি করেন। কারণে-অকারণে মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র আরমান, জাহেদ ও শহিদ হোসেনকে পায়ে শিকল বেঁধে কয়েক দিন মানসিক-শারীরিক নির্যাতন করা হয়।

বিষয়টি ১১ সেপ্টেম্বর জানাজানি হয়। এ ঘটনায় শুক্রবার রাতে ঘটনার শিকার ছাত্র আরমানের নানি পারভিন আক্তার থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী পারভিন আক্তার বলেন, শিশুদের মাদ্রাসায় পাঠাই পড়ার জন্য। কিন্তু তাদের পায়ে শিকল বেঁধে রাখায় তারা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অভিযুক্তদের বিচার চাই।

গ্রেফতারের আগে প্রতিষ্ঠানের সুপার শহীদুল ইসলাম সংবাদকর্মীদের বলেন, আমরা ষড়যন্ত্রের শিকার। পাশে একটি নতুন মাদ্রাসা হচ্ছে এ কারণে আমাদের বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার করছে।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, শিশুদের শিকল দিয়ে বেঁধে রাখার ঘটনায় দুই শিক্ষককে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিকল পরিয়ে শিক্ষার্থীদের নির্যাতন, মাদ্রাসার ২ শিক্ষক গ্রেফতার

আপডেট সময় ১১:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১