ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জেমি ডে’কে অব্যাহতি, নতুন কোচ অস্কার ব্রুজোন

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের বাস্তবতায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপই হচ্ছে জামাল ভূঁইয়াদের জন্য সবচেয়ে বড় আসর। সেই আসরের আগেই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার বিকালে বাফুফে ভবনে আয়োজিত এক সভায় কোচ বদলের এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় দলের বাজে পারফরম্যান্সের কারণে বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ড’কে ৩ মাসের জন্য অব্যাহতি দিয়েছে বাফুফে।

জেমি ডের অবর্তমানে আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বসুন্ধরা কিংসের প্রধান কোচ অস্কার ব্রুজোন।

জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, নেপালে ত্রিদেশীয় সিরিজ এবং কিরগিজস্তানে তিন ম্যাচের পারফরম্যান্স পর্যালোচনা করে আমরা জেমি ডে’র উপর সন্তুষ্ট নই। আমাদের সভাপতি মহোদয়ও কোচ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। সামগ্রিক বিচার বিশ্লেষণ করে আমরা জেমি ডে’কে আগামী তিন মাস জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অস্কার
ব্রুজোনকে ২ মাসের জন্য অর্ন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে।

অস্কার ব্রুজোন বসুন্ধরা কিংসের কোচ। অস্কারকে কোচ করা প্রসঙ্গে নাবিলের ব্যাখ্যা, গত দুই তিন বছরে সে আমাদের ঘরোয়া পর্যায়ে সবচেয়ে সফল কোচ। জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় তার ক্লাবের। বিচার বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

অস্কার আগামী দুই মাস জাতীয় দলের সাফ টুর্নামেন্ট, অক্টোবরে কুয়েতে এএফসি অনুর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশীপের বাছাই ও নভেম্বরে শ্রীলংকায় চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশের কোচ হিসেবে থাকবেন।

জেমি ডে সম্পর্কে কাজী নাবিল আহমেদ বলেন, আগামী তিন মাস সে জাতীয় দলের সঙ্গে দায়িত্বে থাকবে না। এরপর আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেমি ডে’কে অব্যাহতি, নতুন কোচ অস্কার ব্রুজোন

আপডেট সময় ০৫:৩৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১