ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

টানা তিন দিনের রুদ্ধদ্বার বৈঠক শেষে যা বললেন ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকৌশল ঠিক করার লক্ষ্যে নেতাদের মতামত জানতে টানা তিনদিন রুদ্ধদ্বার বৈঠক করল বিএনপি।

বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‌‘আমাদের তিনটি সভা হলো, এটা আজকে শেষ। আগামী শনিবারে আমাদের স্থায়ী কমিটির মিটিং আছে। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব যে, আরও কয়েকটি সভা করব কি না? কারণ, আমাদের এখনো কিছু কার্যনির্বাহী সদস্যদের সাথে মতবিনিময় বাকি রয়েছে। তাদের নিয়ে এবং জেলা পর্যায়ের প্রেসিডেন্ট-সেক্রেটারিদের নিয়ে মিটিং করার কথা আছে।

তিনি বলেন, ‘আমরা হয়ত সেই বিষয়গুলো সিদ্ধান্ত নেব। পরে আমাদের পেশাজীবীদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। আমরা দেখি যে, স্থায়ী কমিটির বৈঠকে যদি সিদ্ধান্ত হয় পরবর্তীতে এসব মিটিংগুলো আমরা করব।’

তিনটি সভায় নেতাদের কাছ থেকে কী কী পরামর্শ এসেছে, সাংবাদিকদের এ প্রশ্নে ফখরুল বলেন, ‘এটা সময়মতো জানতে পারবেন। আমরাই আমাদের প্রয়োজনেই তখন আপনাদের জানাব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

টানা তিন দিনের রুদ্ধদ্বার বৈঠক শেষে যা বললেন ফখরুল

আপডেট সময় ১১:৫৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১