ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সু চির সঙ্গে যোগাযোগ হয়নি, ভয়েস অব আমেরিকাকে প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও বাংলাদেশে আশ্রয় নেওয়ার ব্যাপারে দেশটির নেত্রী অং সান সু চির সঙ্গে কথা হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভয়েস অব আমেরিকা (ভোয়া) বাংলা সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

নিউইয়র্কে প্রধানমন্ত্রী এ সাক্ষাৎকার গ্রহণ করেন ভোয়ার বাংলা সার্ভিসের সাংবাদিক আহসানুল হক। তিনি প্রশ্ন করেন, ‘অং সান সু চির সঙ্গে কি কোনোরকম সরাসরি যোগাযোগ হয়েছে?’

প্রধানমন্ত্রী বলেন, ‘না আমার এখনো ওরকম যোগাযোগ হয়নি।’ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সরকারের মানবিক ভূমিকা ও তাঁর আবেগ-অনুভূতির কথা। সাক্ষাৎকারে প্রথমেই আসে রোহিঙ্গা প্রসঙ্গ। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্ব নেতাদের আকুণ্ঠ সমর্থন ও বাংলাদেশের প্রশংসার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা মিয়ানমার থেকে এসেছে তাদের সসম্মানে তাদের দেশে ফিরিয়ে নিতে হবে। তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তারা যেন ভালোভাবে দেশে ফিরে যেতে পারে সে ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিকভাবে মিয়ানমার সরকারের ওপর যেন সে চাপটা দেওয়া হয়।’

সাক্ষাৎকারে মানবেতর অবস্থায় থাকা রোহিঙ্গাদের বাংলাদেশের কোন স্থানের রাখার ব্যবস্থা করা হয়েছে তা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘ওই দ্বীপের অনেক নাম আছে। তবে ঠেঙ্গারচর হিসেবে দ্বীপটি পরিচিত। জানি না এ নাম কেন। ওখানে গরুর খামার আছে, মহিষের খামার আছে। ভাসানচর নামটা সুন্দর। আমি বলেছি যে ভাসানচর নামটাই আমরা নিতে পারি। কারণ এ ভাসমান লোকরাই এসে থাকে। ওখানে তারাও আসবে।’

এত বিপুল শরণার্থী রাখার মতো জায়গা হবে কি না জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘ওটা বিশাল। ষোল হাজার একর জমি আছে।’ এ ছাড়া এই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী কথা বলেন জঙ্গিবাদ নিরসনে তাঁর সরকারের নেওয়া নানা পদক্ষেপ প্রসঙ্গেও।

প্রধানমন্ত্রী বলেন, ‘কোনোভাবেই জঙ্গিবাদকে মেনে নিতে পারি না। কোনোভাবেই জঙ্গিবাদ সহ্য করব না। যেভাবে হোক সেটা বন্ধ করব।’ আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করা, দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ ভোটের মালিক। এটা তার মৌলিক অধিকার। এটা তার সাংবিধানিক অধিকার। কাজেই সে তার ভোট দিয়ে তার প্রার্থী নির্বাচিত করবে এটা আমি সর্বান্তকরণে বিশ্বাস করি। আমরা যে কাজ করেছি তাতে যদি জনগণ খুশি হয় ভোট দেবে, না হয় দেবে না। যা দেবে তাই আমরা মেনে নিব।’

শেখ হাসিনা আরো বলেন, ‘নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি। কমিশনকে এখন টাকাও চাইতে হয় না। বাজেটে আলাদা তাদের টাকাও আমরা দিয়ে দেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সু চির সঙ্গে যোগাযোগ হয়নি, ভয়েস অব আমেরিকাকে প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭