ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

সত্য ঢাকতে সরকারের এক লাখ অ্যাক্টিভিস্ট নিয়োগ: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে সত্যকে ঢাকতে সরকার এক লাখ অনলাইন অ্যাক্টিভিস্টের প্ল্যাটফর্ম তৈরি করেছে। তিনি বলেন, এই সরকার দিনের ভোট রাতে করে, ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না। সাংবাদিকরা যাতে সঠিক তথ্য প্রচার করতে না পারে সেজন্য এই লাখো অ্যাক্টিভিস্টের প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এসব অ্যাক্টিভিস্টের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের জন্য।

রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতা আনসার আলী খান জয়ের অকাল মৃত্যুতে অনুষ্ঠিত শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

রিজভী আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে আজ মিথ্যা কথা বলা হচ্ছে। দেশের শ্রেষ্ঠ বীরদের অপমান করা হচ্ছে। আজ প্রশ্ন তোলা হচ্ছে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন কিনা! যে ব্যক্তি দেশের স্বাধীনতার ঘোষণা দিলেন তাঁর বিরুদ্ধেই কুৎসা রটানো হচ্ছে। যার সহধর্মিনী বারবার গণতন্ত্রের জন্য লড়াই করে গণতন্ত্রকে রক্ষা করেছেন, তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে? জাতি এই কুৎসা রটনাকারীদের ঘৃণার চোখে দেখছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী বলছেন- জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি। আর প্রধানমন্ত্রীর স্বামী তাঁর বইয়ে লিখেছেন, ‘যখন জানতে পেলাম একজন মেজর (জিয়াউর রহমান) স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, তখন আমি ও শেখ হাসিনা একসঙ্গে সেই ঘোষণা শুনলাম।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে রিজভী আহমেদ বলেন, ওবায়দুল কাদের সাহেব আপনি আপনার এক বক্তব্যে বলেছেন, ‘বিএনপি আন্দোলন হলে ঘরে বসে থাকে।’ আপনার বক্তব্য সঠিক। কিন্তু আপনার বক্তব্য থেকে একটি শব্দ ছুটে গেছে। সেই শব্দটা হলো ‘লাল ঘরে’ বসে থাকে। ঘরের আগে ‘লাল’ শব্দটা বসবে। কারণ আন্দোলনের কর্মসূচি দেয়ার সঙ্গে সঙ্গে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত কাউকে আপনারা ঘরে থাকতে দেন না। তাদের বিরুদ্ধে আপনারা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে গুম, খুন করিয়েছেন। আসল কথা হলো এতো অত্যাচার, নির্যাতন, মামলা, হামলার পরও সরকার স্বস্তি পাচ্ছে না। সরকার জাতীয়তাবাদী শক্তির অগ্রযাত্রা সহ্য করতে পারছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

সত্য ঢাকতে সরকারের এক লাখ অ্যাক্টিভিস্ট নিয়োগ: রিজভী

আপডেট সময় ০৭:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১