ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

আবারো সরকার হটানোর আন্দোলনের ইঙ্গিত মির্জা ফখরুলের

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ জনগণের নির্যাতনকারী, শোষণকারী দলে পরিণত হয়েছে। তারা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে, জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নিয়েছে। তাই আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না। মির্জা ফখরুলের দাবি- কয়েকজন ব্যক্তি ও আমলার সঙ্গে যোগসাজশ করে সমগ্র দেশকে শোষণ করা হচ্ছে।

এ সময় করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন রাজনৈতিক স্থবিরতার পর সমমনা দলের সঙ্গে আলোচনা করে আবারো এ সরকারকে হটানোর আন্দোলনের ইঙ্গিত দেন মির্জা ফখরুল।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও মামলা থেকে অব্যাহতি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, তাকে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে।

তালেবান সরকার ইস্যুতে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদী এটা আমরা সমর্থন করি না। যে সরকারই আসুক সেই দেশের জনগণের অধিকার মূল্যায়ন করবে- এমনটাই আশা প্রকাশ করেন তিনি।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিন দিনের সাংগঠনিক সফর শেষে মির্জা ফখরুল বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

আবারো সরকার হটানোর আন্দোলনের ইঙ্গিত মির্জা ফখরুলের

আপডেট সময় ১১:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১