ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিগ বসের প্রতিপর্বে সালমানের পারিশ্রমিক ১১ কোটি রুপি

অাকাশ বিনোদন ডেস্ক:

‘বিগ বস’ সিরিজের নতুন সিজন সঞ্চালনা করবেন বলিউড তারকা সালমান খান। আগামী ১ অক্টোবর ভারতের কালারস চ্যানেলে শুরু হচ্ছে ‘বিগ বস’ সিরিজের একাদশ সিজন। এবার এই রিয়েলিটি শোর প্রতি পর্ব সঞ্চালনা করার জন্য সালমান খান পারিশ্রমিক বাবদ কত নিচ্ছেন জানেন? ১১ কোটি রুপি! কোনো ভুল খবর নয়, একদম পাকা খবর। কারণ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে এমনটাই জেনেছে ভারতীয় সংবাদমাধ্যম।

এমন বিশাল পারিশ্রমিকের কথা শুনে যে কেউ আঁতকে উঠবেন, এমনটাই স্বাভাবিক। আগেই জানা গেছে, গত বছর এই রিয়েলিটি শোর প্রতি পর্ব সঞ্চালনা করার জন্য সালমান খান পারিশ্রমিক বাবদ পেয়েছিলেন আট কোটি রুপি। এবার কেন পারিশ্রমিকের পরিমাণ তিনি এতটা বাড়ালেন? সংশ্লিষ্টদের মতে, এই রিয়েলিটি শোর বিপুল জনপ্রিয়তা এর অন্যতম কারণ। আর সালমান খান থাকলে যে এই জনপ্রিয়তা আরও কয়েক গুণ বেড়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই।

এবার এই রিয়েলিটি শোতে কে কে অংশ নিচ্ছেন? এই তারকাদের নাম এখনো জানতে পারেনি সংবাদমাধ্যম। ধারণা করা হচ্ছে, ‘বিগ বস’ আয়োজনে যাঁরাই অংশ নেবেন, খেলার জন্য তাঁদের প্রত্যেকেই পাবেন বিপুল অঙ্কের অর্থ। ইন্ডিয়া টুডে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিগ বসের প্রতিপর্বে সালমানের পারিশ্রমিক ১১ কোটি রুপি

আপডেট সময় ০২:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭