ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মীমের পর বলিউডের সিনেমা নাকচ করলেন মেহজাবীন

আকাশ বিনোদন ডেস্ক : 

বাংলাদেশ কিংবা কলকাতার তারকাদের স্বপ্ন থাকে বলিউডের সিনেমায় অভিনয় করা। সেই জায়গায় বলিউডের সিনেমায় সুযোগ পেয়েও সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন বিদ্যা সিনহা মীম ও মেহজাবীন চৌধুরী ।

সম্প্রতি বিদ্যা সিনহা মীম জানান, বলিউডের খ্যাতনামা নির্মাতা বিশাল ভরদ্বাজের সিনেমার অভিনয়ের প্রস্তাব পান তিনি। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এ অভিনেত্রী।

প্রায় কাছাকাছি সময়ে সিনেমাটিতে কাজের প্রস্তাব পান আরেক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মীমের মতো তিনিও প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন।

গত কোরবানির ঈদের আগে নির্মাতা বিশাল ভরদ্বাজের এক মেইল বার্তায় মীমের কাছে সিনেমাটিতে কাজের প্রস্তাবটি আসে। মেইলে মীমকে জানানো হয়, ‘খুফিয়া’ নামে বলিউডের সিনেমার জন্য মীমের স্ক্রিন টেস্ট করতে চান তারা।

পরে কথা বলে এ অভিনেত্রী জানতে পারেন, ঘটনা সত্যি। তবে কিছু দিন পরই না করে দেন মীম। কারণ, তিনি মনে করছেন সিনেমাটির গল্পের সঙ্গে বাংলাদেশের নাম নেতিবাচকভাবে জড়িয়ে আছে।

অভিনেত্রী মেহজাবীনের কাছে জুলাই মাসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিনেমাটিতে কাজের প্রস্তাব আসে। মেহজাবীন বলেন, ‘বলিউডের নির্মাতা বিশাল ভরদ্বাজের সিনেমার কাস্টিং ডিরেক্টর আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা গল্পের প্রয়োজনেই বাংলাদেশের অভিনেত্রী খুঁজছেন। গল্পের বিস্তারিত জানার পর কাজটি না করে দিয়েছি। ’

এর কারণ জানিয়ে মেহজাবীন বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, চলচ্চিত্রটি বিতর্কিত কিছু হবে। জীবনের প্রথম চলচ্চিত্রে এমন ভুল রাজনৈতিক প্রেক্ষাপটের গল্পে যুক্ত হওয়া ঠিক হবে না। ’

প্রসঙ্গত, বিশাল ভরদ্বাজ বলিউডের নামজাদা নির্মাতাদের মধ্যে একজন। ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’র মতো বিখ্যাত সব চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মীমের পর বলিউডের সিনেমা নাকচ করলেন মেহজাবীন

আপডেট সময় ১১:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১