ঢাকা ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল

এ মাসেই আসছে নূরের রাজনৈতিক দল

আকাশ জাতীয় ডেস্ক:  

চলতি মাসের শেষে নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

নূর বলেন, গত মার্চ মাসে আমাদের রাজনৈতিক দল ঘোষণার পরিকল্পনা ছিল। কিন্তু মোদিবিরোধী আন্দোলন এবং আমাদের বেশকিছু সহযোদ্ধাকে গ্রেফতারের কারণে আমরা একটি প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। এখন রাজনৈতিক দল গঠনের আগে অন্যান্য যেসব কাজ আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে ছাত্রদের নিয়ে ছাত্র অধিকার পরিষদ, যুবকদের নিয়ে যুব অধিকার পরিষদ, শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ এবং সর্বশেষ পেশাজীবীদের নিয়ে পেশাজীবী অধিকার পরিষদ গঠন করেছি। এছাড়া নারী অধিকার পরিষদ নামে আরেকটা অঙ্গ-সংগঠন গঠনের প্রক্রিয়া চলছে।

নূর বলেন, দেশের যে সব মানুষ আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে কাজ করছেন, তাদের সঙ্গে কাজ করার প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের রাজনৈতিক দল গঠনের কাজ শেষ পর্যায়ে। পরিস্থিতি ঠিক থাকলে এ মাসের শেষেই আমরা সেটি ঘোষণা করতে চাচ্ছি।

তিনি জানান, বর্তমানে গণঅধিকার পার্টি, গ্রিন পার্টি, ডেমোক্রেটিক পার্টিসহ বিভিন্ন নাম নিয়ে আলোচনা করছেন তারা। তবে নতুন রাজনৈতিক দলের নামে ‘অধিকার’ শব্দটি প্রাধান্য দিতে চান তিনি। ইতোমধ্যে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ নামে একটি স্লোগান তৈরির কথা জানান নূর।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন এবং দফায় দফায় হামলার শিকার হয়ে আলোচনায় আসেন ডাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

এ মাসেই আসছে নূরের রাজনৈতিক দল

আপডেট সময় ০৯:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১