ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

জামায়াত নেতাদের মুক্তি চাইলেন অলি

আকাশ জাতীয় ডেস্ক: 

গ্রেফতার জামায়াত নেতাদের মুক্তির দাবি করেছেন ২০ দলের অন্যতম শীর্ষ নেতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট এবং জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ’বর্তমানে বাংলাদেশে একদলীয় স্বৈরশাসন কায়েম হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। সব ধরনের অন্যায়-অবিচারের পরিণতি কখনও ভালো হয় না।‘

অলি আহমদ আরও বলেন, বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সাংবিধানিক অধিকার। সরকার অন্যায়ভাবে প্রতিশোধপরায়ণ হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য প্রবীণ নেতাকে গ্রেফতার করেছে, যা আইনবহির্ভূত কাজ। তারা শান্তিপূর্ণভাবে ঘরে বসে তাদের দলের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছিলেন। এতে দোষের কিছু নেই। আশা করি সরকার এই সত্যটি উপলব্ধি করে অনতিবিলম্বে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেফতার সবাইকে মুক্তি দেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

জামায়াত নেতাদের মুক্তি চাইলেন অলি

আপডেট সময় ০১:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১