ঢাকা ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু

কুৎসা রটিয়ে তারেকের ইমেজ নষ্ট করা যাবে না: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:   

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে দেশি-বিদেশি যড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে, এখনো কুৎসা রটানোর অপচেষ্টা চলছে। কিন্তু যড়যন্ত্র করে, কুৎসা রটিয়ে তার ইমেজ নষ্ট করা যাবে না।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমান নির্যাতিত ও নিপীড়িত নেতা। তার নেতৃত্ব একদিনে তৈরি হয়নি। তিনি তৃণমূল থেকে ধারাবাহিকভাবে বর্তমান পদে আসীন হয়েছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় কারাগারে পাঠানোর পর তিনি গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার নেতৃত্বে দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। তিনি রাত-দিন পরিশ্রম করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনিই জাতীয়তাবাদী আন্দোলনের নেতা। তার নেতৃত্বেই বর্তমান ভোটারবিহীন সরকারের পতন হবে ইনশাল্লাহ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন- দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আলিমুজ্জামান আলীম, আসাদুল করীম শাহিন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল, ড্যাব নেতা ডা. আব্দুল আউয়াল, সাবেক ছাত্রনেতা সঞ্জয় প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ

কুৎসা রটিয়ে তারেকের ইমেজ নষ্ট করা যাবে না: রিজভী

আপডেট সময় ১১:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১