ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানে হামলা করতেই মধ্যপ্রাচ্যে এসেছিল আমেরিকা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কথা উল্লেখ করে সেনাবাহিনীর উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা পুরদাস্তান বলেন, নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিশ্বের যেকোনো স্থানে শত্রুর বিরুদ্ধে আঘাত হানার জন্য ইরানের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেছেন, এই অঞ্চলে এখন পর্যন্ত আমেরিকার কপালে পরাজয় ছাড়া অন্য কিছু জোটেনি।

ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমেরিকার জন্য ‘অকল্পনীয়’ হিসেবে উল্লেখ করে জেনারেল পুরদাস্তান বলেন, মার্কিন সেনারা পারস্য উপসাগরে প্রবেশের পর ইরানের প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে ধারনা লাভ করে এবং ইরানে আগ্রাসন চালানো থেকে বিরত থাকে।

মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যে প্রবেশের পর তাদের সামরিক সক্ষমতার দুর্বল দিকগুলো শনাক্ত করে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজায় ইরান। এখন যেকোনো মুহূর্তে সম্ভাব্য মার্কিন আগ্রাসনের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

জেনারেল পুরদাস্তান আরো বলেন, ইরানের ওপর সামরিক আগ্রাসন চালাতেই মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ ঘটিয়েছিল আমেরিকা। আগ্রাসনের শিকার হলে ইরানের সেনাবাহিনী এমন কঠোর জবাব দেবে যে, আগ্রাসী বাহিনীকে অনুতপ্ত হতে হবে।

এইকসঙ্গে ইরানের প্রতিরক্ষা নীতিকে আত্মরক্ষামূলক হিসেবে উল্লেখ করে জেনারেল পুরদাস্তান বলেন, বিশ্বের কোনো দেশের বিরুদ্ধে আগাম আগ্রাসন চালানোর পরিকল্পনা তেহরানের নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানে হামলা করতেই মধ্যপ্রাচ্যে এসেছিল আমেরিকা

আপডেট সময় ০২:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭