ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

মিয়ানমারের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে বাংলাদেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও মগদের অভিযানে দেশ ছেড়ে পালিয়েছে কয়েক লাখ রোহিঙ্গা। জাতিসংঘসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার মতে, অভিযানের সময় সেনাবাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছে হাজারো রোহিঙ্গা।

এরই মধ্যে জাতিগতভাবে রোহিঙ্গা নিধন, গণধর্ষণ, বাড়ি-ঘর পোড়ানোসহ যুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধে মালয়েশিয়ায় আন্তর্জাতিক গণআদালতে রায় হয়েছে। এতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সূচি ও সেনাবাহিনীকে দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে ১৭টি ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে। এ শুনানিতে বাংলাদেশের পক্ষে অংশ নেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, রোহিঙ্গাদের ফেরত নেয়ার পাশাপাশি মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার বিচার শুরুর জন্য প্রয়োজন জোরালো কূটনৈতিক তৎপরতা। রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও তাদেরকে গণহত্যার দায়ে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতেও মিয়ানমারের বিচার সম্ভব বলে জানান তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ জানান, জাতিসংঘের হিসেবে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনে ছয় মাসে দরকার হবে প্রায় ২০ কোটি মার্কিন ডলার।

গণহত্যার বিচারের পাশাপাশি, মিয়ানমারের কাছে বাংলাদেশের ক্ষতিপূরণ চাওয়ার সুযোগ আছে বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর।

রোহিঙ্গা সংকট সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দফা প্রস্তাব বাস্তবায়নেরও দাবি জানান তিনি।

এদিকে আইন বিশেষজ্ঞদের মতে, বিচারের পাশাপাশি মিয়ানমারের কাছে ক্ষতিপূরণও দাবি করতে পারে বাংলাদেশ। এজন্য কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যেতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

মিয়ানমারের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে বাংলাদেশ

আপডেট সময় ০১:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭