ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিপিএল শুরু ৩ নভেম্বর

আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের খেলা শুরু হবে আগামী ৩ নভেম্বর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিনের খেলায় বর্তমান চ্যাম্পিয়ান ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলবে সিলেট সিক্সার।
এর আগে ২ নভেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর। বিপিএলে গত আসরের ফাইনালে রাজশাহী কিংসকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল ঢাকা ডায়নামাইটস।
গত আসরে অংশ নিয়েছিল সাতটি দল। এবারও সাতটি দলের অংশগ্রহণে বিপিএল অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে ব্যাংক গ্যারান্টি ও ফ্র্যাঞ্চাইজ ফি জমা দিতে না পারায় বিপিএল থেকে বাদ পড়ছে বরিশাল বুলস। অন্যদিকে এবার নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে সিলেট সিক্সার।
এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো- চট্টগ্রাম ভাইকিং,  কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডাইনামাইটস, খুলনা টাইটানস, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স  ও সিলেট সিক্সার।
Tag :
আপলোডকারীর তথ্য

বিপিএল শুরু ৩ নভেম্বর

আপডেট সময় ০১:৪৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭