ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

প্রেসক্লাবে নয়, পথে নামুন: বিএনপিকে ডা. জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক: 

শুধু প্রেসক্লাবে নয়, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপিকে পথে নামার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জেনারেল এমএজি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও জেনারেল এমএজি ওসমানী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

ভাসানী অনুসারী পরিষদ এ সভার আয়োজন করে।

সভায় বিএনপিকে উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আপনারা শুধু প্রেসক্লাবে থাইকেন না। পথে আসেন। পথে এলে আমরাও আপনাদের সঙ্গে থাকবো। আপনাদের সঙ্গে নিয়েই দেশে গণতন্ত্র আনবো। কিন্তু আওয়ামী লীগের গণতন্ত্র নয়। ’

তিনি বলেন, ‘জিয়াউর রহমানকে গালি দিলে আপনারা কষ্ট পান। কিন্তু আপনারা তো জিয়াউর রহমানের কথা শোনেন না। বিএনপির গঠনতন্ত্র আপনারা আরেকবার পইড়েন। ’

ডা. জাফরুল্লাহ বলেন, ‌‌‘বিচারপতিদের অভিনন্দন জানাই, তারা পরীমনিকে আগে মুক্তি দিয়েছেন। সুন্দরী মহিলা বলে নয়, বিভিন্ন কারণে মুক্তি দিয়েছেন। কয়েকজন ছাত্র এখনও মুক্তি পায়নি। আমি-সাকী তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম। তখন তিনি (প্রধান বিচারপতি) বলেন, আমরা নাকি বিচারে হস্তক্ষেপ করতে পারি না। এখন পরীমনি কিভাবে মুক্তি পেল? সুন্দরী মহিলা বলে? ছাত্রগুলো ও খালেদা জিয়াকে জামিন দিন। খালেদা জিয়া কয় টাকা চুরি করেছেন?’

সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, মুক্তিযুদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম, গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লাইলা পারভীন বানু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

প্রেসক্লাবে নয়, পথে নামুন: বিএনপিকে ডা. জাফরুল্লাহ

আপডেট সময় ০৬:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১