ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অন্তঃসত্ত্বাদের এসএমএস ছাড়াই টিকা দেওয়ার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:  

অন্তঃসত্ত্বা নারীদের এসএমএস ছাড়াই করোনাভাইরাসের টিকা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে টিকার জন্য এসএমএস পাওয়ার ক্ষেত্রে বয়স্ক জনগোষ্ঠী এবং ১৮ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর এবং কোভিড ১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্ক ফোর্স কমিটির সদস্য ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধিত বয়োজ্যেষ্ঠ নাগরিক ও ১৮ বছর ঊর্ধ্ব শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এসএমএস প্রদান করে দ্রুত কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, নিবন্ধিত অন্তঃসত্ত্বা নারী ও স্তন্যদানকারী মায়েদের এসএমএস ছাড়াই কেন্দ্রে আসামাত্র রেজিস্ট্রেশনকৃত নির্ধারিত কেন্দ্র থেকে ভ্যাকসিন প্রদান করতে হবে।

তবে অন্তঃসত্ত্বা নারীদের ভ্যাকসিন গ্রহণের আগে অবশ্যই (গর্ভধারণের প্রমাণ স্বরূপ) এএনসি কার্ড/বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র প্রদর্শন করতে হবে এবং তাদের জন্য নির্ধারিত সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে বলে ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অন্তঃসত্ত্বাদের এসএমএস ছাড়াই টিকা দেওয়ার নির্দেশ

আপডেট সময় ১১:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১