ঢাকা ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু

মির্জা ফখরুল নিজে জিয়ার লাশ দেখেছিলেন কি না -প্রশ্ন তথ্যমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে জিয়াউর রহমানের লাশ দেখেছিলেন কি না – প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, মির্জা ফখরুল সাহেবকে আমি সম্মান করলেও ক্রমাগত মিথ্যা বলার কারণে জনগণ তাকে মিথ্যা ফখরুল বলছে। তিনি যে বার বার জিয়ার লাশের কথা বলছেন, আমার প্রশ্ন, তিনি কবরে জিয়ার লাশ নিজে দেখেছেন কি না! এ যেন স্কুল শিক্ষার্থীদের মিছিল হচ্ছে ধানমণ্ডিতে আর উত্তরায় বসে ‘নওশাবা’ কাল্পনিক বক্তব্য দিচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রশ্ন রাখেন।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসনে, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএ মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের এমপি হাবিব হাসান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানাসহ মহানগর আওয়ামী লীগ ও ত্রাণ উপকমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শেষে সমবেত সাহায্যপ্রার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনার শুরু থেকে জনগণের পাশে দাঁড়িয়েছে, অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, আক্রান্ত হয়েছেন। অপরদিকে বিএনপি নেতারা করোনার প্রথম দফায় ত্রাণ বিতরণের ফটোসেশন করেছেন, দ্বিতীয় দফায় সেটিও করেননি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ

মির্জা ফখরুল নিজে জিয়ার লাশ দেখেছিলেন কি না -প্রশ্ন তথ্যমন্ত্রীর

আপডেট সময় ০৯:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১