ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ধর্ষণের মামলায় রাজস্থানের ফলাহারি বাবা গ্রেপ্তার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ভারতের হরিয়ানা রাজ্যের রোহতক জেলার সোনারিয়া কারাগারে ২০ বছরের সাজা খাটতে শুরু করেছেন ধর্মীয় প্রতিষ্ঠান ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং। এ নিয়ে ভারতসহ সারা বিশ্বে যখন আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে, ঠিক সে সময়ে দেশটির রাজস্থান রাজ্যে আরেক ধর্মগুরু ‘ফলাহারি বাবা’র বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ২১ বছরের এক তরুণী। সেই মামলায় আজ শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে ভগবানের স্বঘোষিত এই প্রতিনিধিকে।

পুলিশ জানিয়েছে, রাজস্থানের আলওয়ারে নিজ আশ্রমে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন ফলাহারি বাবা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তরুণীর করা একটি অভিযোগকে মামলা হিসেবে নেয় পুলিশ। কিন্তু মামলার পর থেকেই ধর্মগুরু ফলাহারি রাজস্থানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তিনদিন অনুসন্ধান চালিয়ে আজ পুলিশ তাঁর শরীরে শর্করার উপস্থিতি ও রক্তচাপ স্বাভাবিক পায়। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

আলওয়ারের অতিরিক্ত পুলিশ সুপার পরশ জৈন বলেন, ইসিজি, শর্করা ও রক্তচাপের পরীক্ষার পর ফলাহারি বাবার সব কিছু স্বাভাবিক মনে হয়েছে। কৌশলেন্দ্র প্রপানাচার্য ফলাহারি মহারাজ (৭০) নামের ওই ধর্মগুরু ‘ফলাহারি’ বাবা হিসেবে পরিচিত। তিনি শুধু ফল খান। বিভিন্ন সময়ে শীর্ষ রাজনীতিক ও তারকাদের পাশে ছবিতে দেখা গেছে তাঁকে।

যে তরুণী ধর্ষণের মামলা করেছেন, তাঁর মা-বাবা ফলাহারি বাবার অনুসারী। মামলার অভিযোগে তরুণী বলেন, গত ৭ আগস্ট আলওয়ারের আশ্রমে রাতে নিজ কক্ষে ওই তরুণীকে থাকতে বলেন ফলাহারি। এরপর তাঁকে যৌন হেনস্তা করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ধর্ষণের মামলায় রাজস্থানের ফলাহারি বাবা গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭