ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের চট্টগ্রামে ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজামী-সাঈদী মুক্তিযোদ্ধা হলে জিয়াও মুক্তিযোদ্ধা: হানিফ

আকাশ জাতীয় ডেস্ক:  

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানবতাবিরোধী অপরাধে জড়ানো রাজাকার নেতা মতিউর রহমান নিজামী, গোলাম আযম, মুজাহিদ ও সাঈদী যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফ।

শুক্রবার বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট উদ্বোধনকালে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

বক্তব্যে হানিফ অভিযোগ করে বলেন, ‘করোনা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। করোনা মোকাবেলায় শেখ হাসিনা সরকার বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সীমিত সম্পদ নিয়ে শেখ হাসিনার সরকার দক্ষতার সঙ্গে করোনা মোকাবেলা করছেন।’

এসময় জিয়াউর রহমানের মাজার হিসেবে পরিচিত চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের দেহাবশেষের অস্তিত্ব ছিল না বলেও মন্তব্য করেন হানিফ।

পরে মিরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ আয়োজিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন হানিফ।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আ কা ম সরওয়ার জাহান, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ সেলিম আলতাফ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

নিজামী-সাঈদী মুক্তিযোদ্ধা হলে জিয়াও মুক্তিযোদ্ধা: হানিফ

আপডেট সময় ১১:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১