ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের চট্টগ্রামে ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রচন্ড হতাশায় নিমজ্জিত বিএনপি নেতারা আবোল তাবোল বলছেন : তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

প্রচন্ড হতাশায় নিমজ্জিত হয়ে বিএনপি নেতারা আবোল তাবোল বলছেন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের মন্তব্য ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না’-এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, যে দলের নেতৃত্বে স্বাধীনতার সংগ্রাম, যে দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই দলের নাম আওয়ামী লীগ। আর যারা ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’-শ্লোগান দেয়, তাদেরকে দুই পাশে বসিয়ে সভা করে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। তারা কোনো চেতনা ধারণ করে, সেটিই প্রশ্ন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতাত্তোর বঙ্গবন্ধু সরকারের ৪০০ টাকা বেতনের চাকুরে ছিল, আজকে সেই দলের মহাসচিবের এ বক্তব্য শুনে আমার মনে হচ্ছে তিনি এমন হতাশায় নিমজ্জিত যে, আবোল তাবোল বলা শুরু করেছেন।

ড. হাছান বলেন, শুধু তাই নয়, ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশে যেখানে হাতেগোনা দুই-একজন ছাড়া বেশির ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধা নয়, তাদেরকে নিয়ে সমাবেশ করে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন, এতে তার মানসিক সুস্থতা নিয়ে আমার মনে প্রশ্ন দেখা দিয়েছে এবং সত্যিই মনে হচ্ছে তার স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি স্বাধীন বাংলা বেতারের সংগীতশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় সভায় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী তারিন জাহান, অরুনা বিশ্বাস, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী, সাংবাদিক মানিক লাল ঘোষ, লিয়াকত আলী, সুজন হালদার, সমীরণ রায় প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

প্রচন্ড হতাশায় নিমজ্জিত বিএনপি নেতারা আবোল তাবোল বলছেন : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১