ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের চট্টগ্রামে ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ভুল বিবৃতির কারণে রাজনীতিবিদ-কর্মকর্তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট হতে পারে না’

আকাশ জাতীয় ডেস্ক: 

কোনো একটি ভুল বিবৃতির কারণে রাজনীতিবিদদের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে ঘনিষ্ঠ সম্পর্ক, তা বিনষ্ট হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার বিকালে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ’ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সবসময় একনিষ্ঠভাবে কাজ করছেন। কোনো একটি ভুল বিবৃতির জন্য সরকারের সঙ্গে, সরকারের রাজনৈতিক অংশের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের ঘনিষ্ঠ সম্পর্ক বিনষ্ট হতে পারে না, বিনষ্ট হয়নি, হবেও না।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আপনাদের অনুরোধ জানাব- যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, জাতির পিতার বাংলাদেশ রচনার স্বার্থকতা সেখানেই আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সব সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। মানবউন্নয়ন সূচক ও সামাজিক সূচকের অনেক ক্ষেত্রে ভারতকেও আমরা পেছনে ফেলেছি। সবাই এখন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রশংসা করছে, এটাই শেখ হাসিনার স্বার্থকতা।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এতে আরও বক্তব্য দেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. খাইরুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

‘ভুল বিবৃতির কারণে রাজনীতিবিদ-কর্মকর্তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট হতে পারে না’

আপডেট সময় ১১:২৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১