ঢাকা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম বেড়েছে: বাণিজ্যমন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক ৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ইরান গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ : রিজভী শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে হামের টিকার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

ভুতুড়ে কাণ্ড নিয়ে ‘গোলমাল অ্যাগেইন’

অাকাশ বিনোদন ডেস্ক:

ভূতকে কে না ভয় পায়! এমনকি ‘গোলমাল’ সিরিজের ডাকাবুকো ‘গোপাল’রূপী অজয়ও ভূতের ভয়ে অস্থির! না, পরিচালক রোহিত শেঠি এবার দেওয়ালিতে কোনো ভূতের ছবি উপহার দিচ্ছেন না। তাঁর‍ পরিচালিত ‘গোলমাল অ্যাগেইন’ ছবিতে থাকছে নানা অদ্ভুতুড়ে কাণ্ডের মধ্যে নির্ভেজাল হাসির অফুরন্ত ভান্ডার।

গতকাল শুক্রবার ভারতের মুম্বাইয়ের আন্ধেরির পিভিআর আইকনে মুক্তি পেয়েছে ‘গোলমাল অ্যাগেইন’ ছবির ট্রেলার। এই অনুষ্ঠানে ছবির তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, টাবু, জনি লিভার, শ্রেয়াস তালপান্ডে, কুনাল খেমু, তুষার কাপুর, পরিণীতি চোপড়া, রোহিত শেঠিসহ আরও অনেকে। এই সিরিজের অন্য ছবিগুলোর মতো রোহিতের এই ‘গোলমাল অ্যাগেইন’-এ থাকছে পরতে পরতে বিনোদন। তবে এবার এই হাসির সঙ্গে যোগ হয়েছে ভূতের উপদ্রব।

ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে আয়োজিত সাংবাদ সম্মেলনে ‘গোলমাল অ্যাগেইন’-এর তারকারা সাংবাদিকদের মুখোমুখি হন। ‘গোলমাল’ সিরিজের পরপর চারটি ছবিতেই মূল অভিনেতা অজয় দেবগন। তিনি বললেন, ‘এই ছবির সব অভিনেতাই মনে করে, আমরা শুটিংয়ের বদলে হলিডে কাটাতে এসেছি। আমরা অধিকাংশ সময় মজা করি, আর মাঝে মাঝে কাজ করি। রোহিত বলেই এত তারকাকে এক হাতে সামলাতে পেরেছে!’

তুষার কাপুর বলেন, ‘রোহিতের এই সিরিজ আসলে আমাদের অবসরকালীন পরিকল্পনা হবে বলে মনে হচ্ছে।’

এবার এই সিরিজের ছবিতে অভিনয় করেছেন টাবু। তিনি বলেন, ‘আমি রোহিতের এই পেনশন পরিকল্পনায় নাম লেখাতে চাই। “গোলমাল” সিরিজের ছবিগুলো আমি সব সময় উপভোগ করেছি। রোহিতকে বলেছিলাম, আমি ওর এই গোলমাল দলের একজন হতে চাই। আজ “গোলমাল অ্যাগেইন” ছবিতে কাজ করতে পেরে দারণ লাগছে। সব সময় সিনেমায় গ্লিসারিন চোখে লাগিয়ে কেঁদে এসেছি। এবার প্রাণ খুলে শুধুই হাসব।’

পরপর দুবার ‘গোলমাল’ সিরিজের ছবিতে অজয়ের নায়িকা ছিলেন কারিনা কাপুর। ‘গোলমাল অ্যাগেইন’ ছবিতে কারিনার বদলে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। ‘গোলমাল’ সিরিজের নতুন ছবি নিয়ে তিনি বলেন, ‘প্রথম যখন “গোলমাল” সিরিজের ছবি মুক্তি পায়, তখন আমি স্কুলে পড়ি। আজ আমি এই ছবির অন্যতম একজন তারকা। তাই দারুণ লাগছে। এত মজা করে ছবির শুটিং করেছি, বলে বোঝাতে পারব না।’

অভিনেতা কুনাল খেমুর গলায় একই সুর শোনা যায়। তিনি বলেন, ‘ছবির সেট আমাকে কলেজজীবনের কথা মনে করিয়ে দেয়। প্রথম যখন এই ছবির সেটে ঢুকেছিলাম, মনে হয়েছিল কলেজ ক্যাম্পাসে এসেছি। কলেজের মতো এখানেও র‍্যাগিং করা হয়।’

রোহিত শেঠি পরিচালিত ছবি ‘গোলমাল অ্যাগেইন’ আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ

ভুতুড়ে কাণ্ড নিয়ে ‘গোলমাল অ্যাগেইন’

আপডেট সময় ০২:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭