ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

ঢাকায় আসার তিন দিন পর করোনা শনাক্ত অ্যালেনের

আকাশ স্পোর্টস ডেস্ক:   

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আজ থেকেই তিনদিনের রুম কোয়ারেন্টিনে প্রবেশ করবে দলসহ সংশ্লিষ্ট সবাই। তবে এর আগেই দুঃসংবাদ শুনল দলটি। মূল দলের তিনদিন আগে (শুক্রবার) ঢাকায় আসা কিউই ক্রিকেটার ফিন অ্যালেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (জেডসি)। দলটির ম্যানেজার মাইক স্যান্ডল বলেন, ‘এটা অবশ্যই ফিনের জন্য দুঃখজনক। এই মুহূর্তে শারীরিকভাবে সে ভালো আছে। আমরা আশাবাদী দ্রুতই সুস্থ হয়ে উঠবে এবং নেগেটিভ হবে। যত দ্রুত সম্ভব সে ছাড়া পাবে। বাংলাদেশ ক্রিকেট কর্তৃপক্ষ বেশ পেশাদার। তারা যেভাবে সাড়া দিয়েছে এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

ইংল্যান্ডে সদ্য সমাপ্ত ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট খেলে সতীর্থ কলিন ডি গ্রান্ডহোমের সাথে ২০ আগস্ট বাংলাদেশে এসেছিলেন কিউই ডানহাতি ব্যাটসম্যান ফিন। তার আজ থেকে দলের সঙ্গে কোয়ারেন্টিনে ঢোকার কথা ছিল। রুম কোয়ারেন্টিনের আগে করোনা পরিক্ষা করা হলে সেখানে পজিটিভ আসে ফিন। আপাতত তিনি আইসেলোশনে আছেন। পরবর্তী পরীক্ষায় নেগেটিভ আসলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

আগামী মাসের ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজের পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পাঁচটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

ঢাকায় আসার তিন দিন পর করোনা শনাক্ত অ্যালেনের

আপডেট সময় ০৮:০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১