ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

একুশে আগস্টে প্রাইম টার্গেট ছিলেন প্রধানমন্ত্রী: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একুশে আগস্টের হামলার প্রাইম টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও সেসময়ের প্রধান বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। সন্ত্রাসবিরোধী সমাবেশ করতে এসে তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছিলেন।

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও নারীনেত্রী আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার (২৪ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আইভী রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সেই হামলা ছিল ইতিহাসের নৃশংস ঘটনা। সেদিন প্রাইম টার্গেট ছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসবিরোধী সমাবেশ করতে গিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হন তিনি।

এসময় আইভী রহমান কে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, আমি আজ আইভী রহমানসহ সেদিন নিহত সবাইকে স্মরণ করছি। তার মধ্যে কখনও অহম বোধ দেখিনি, এমন নির্লোভ নেতা বাংলাদেশে কমই দেখা যায়। তিনি কখনও সভা মঞ্চে বসতেন না। কর্মীদের সঙ্গে মাঠে বসতেন। সেদিন ও ট্রাকের বাইরে মিছিল নিয়ে কর্মীদের সঙ্গে ছিলেন।

২১ আগস্ট হামলার বিচারকাজ নিয়ে কাদের বলেন, (নিম্ন আদালতে) বিচার শেষ হয়েছে। এখন সেটি উচ্চ আদালতে আপিল শুনানিতে আছে।
করোনার কারণে বিলম্ব হলেও অচিরেই শুনানি হবে বলে মন্ত্রী (আইনমন্ত্রী) মহোদয় সূত্রে জানতে পেরেছি।

ওবায়দুল কাদেরের ফুল নিবেদন শেষে আইভী রহমানের কবরে একে একে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন। এর মধ্যে আছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, তাতি লীগ, কৃষক লীগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

একুশে আগস্টে প্রাইম টার্গেট ছিলেন প্রধানমন্ত্রী: কাদের

আপডেট সময় ১১:৫৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১