ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিক নিয়ে মালদ্বীপে শ্রাবন্তী, সঙ্গে প্রেমিকাসহ ছেলে!

আকাশ বিনোদন ডেস্ক :  

কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি নতুন প্রেমিককে নিয়ে মালদ্বীপও নাকি ঘুরতে গিয়েছেন এ অভিনেত্রী।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, তাদের সঙ্গে শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ও তার প্রেমিকা দামিনী ঘোষও নাকি রয়েছেন।

শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ও তার প্রেমিকা দামিনীর ইনস্টাগ্রামে মালদ্বীপের বিভিন্ন লোকেশনের ছবি দেখা গেছে। তারা দুজনে বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করেন। এবার তাদের সঙ্গে নাকি নতুন প্রেমিককে নিয়ে যুক্ত হয়েছেন টলিউডের আলোচিত এই নায়িকা।

তবে অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর কোনো ছবি এখনো প্রকাশ হয়নি। চারজনের একসঙ্গেও কোনো ছবি নেই।

২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। এই দম্পতির ছেলে অভিমন্যু। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর কৃষাণ বিরাজ নামক মডেলকে বিয়ে করলেও সেই সংসারেও বিচ্ছেদ হয় এই অভিনেত্রীর।

এরপর ২০১৯ রোশান সিংকে বিয়ে করেন, সেই সংসারও ভাঙনের পথে। গত বছরে অক্টোবর থেকে আলাদা থাকছেন তারা। আইনি বিচ্ছেদ হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যেই অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর প্রেমে জাড়ানোর গুঞ্জন ছড়ায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমিক নিয়ে মালদ্বীপে শ্রাবন্তী, সঙ্গে প্রেমিকাসহ ছেলে!

আপডেট সময় ১০:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১