ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সরকারের দিন ফুরিয়ে এসেছে : মান্না

আকাশ জাতীয় ডেস্ক:  

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারের দিন ফুরিয়ে এসেছে। তাই তারা বিরোধী শক্তিকে দমনে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন, জনগণ তাদের রুখে দিবে। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বগুড়ায় নাগরিক যুব ঐক্যের সভায় পুলিশি বাধার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান ক্ষমতাসীনরা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। ভোট ডাকাতি করে ক্ষমতায় গিয়ে তারা অন্যায়, দুর্নীতি, দুঃশাসন, জুলুম, অত্যাচারের সব সীমা অতিক্রম করেছে।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, সভা সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। করোনা পরিস্থিতির দোহাই দিয়ে সরকার বিরোধী দলকে কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না। এমনকি সম্পূর্ণ ঘরোয়াভাবে একটি হোটেলের অভ্যন্তরেও তারা সভা করতে বাধা দিয়েছে। অথচ সরকার এবং সরকারি দল কোন ধরনের বিধি-নিষেধের তোয়াক্কা না করে ত্রাণ বিতরণসহ বিভিন্ন দিবস উপলক্ষে তাদের রাজনৈতিক, ব্যক্তিগত অনুষ্ঠান পালন করছে। এই আচরণ প্রমাণ করে জনবিচ্ছিন্ন সরকার বিরোধী শক্তিকে কতটা ভয় পায়।

সরকারের উদ্দেশ্যে মান্না বলেন, এত জেল, জুলুম, অত্যাচারের পরও জনগণ জেগে উঠছে, প্রতিবাদ করছে। দখলদার সরকারের পতনের ঘন্টা বাজতে শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

সরকারের দিন ফুরিয়ে এসেছে : মান্না

আপডেট সময় ০৯:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১