ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

মুক্তিযুদ্ধে জিয়ার বীরত্বগাঁথা ইতিহাস নেই: হানিফ

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কোনো বীরত্বগাঁথা ইতিহাস নেই। বরং ক্ষমতায় এসে দালাল আইন বাতিল করে গোলাম আজমকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে জিয়া প্রমাণ করেছেন তিনি তাদের দোসর ছিলেন। বঙ্গবন্ধুর অপরাধ ছিল তিনি এদেশের মানুষকে ভালবাসতেন, এদেশ নিয়ে স্বপ্ন দেখতেন। বাংলাদেশ যেন বিশ্বে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য ৭১ এর পরাজিতরাই জাতির পিতাকে হত্যা করেছে। আর সেই খুনিদের বিচার না করে ইন্ডেমনিটি আইন বাতিল করে তাদের পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান। আর খালেদা জিয়ার আমলে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছে।

রবিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

সিলেট-৩ আসনের উপনির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে প্রচারণা চালাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুই দিনের সফরে রবিবার দুপুরে সিলেট আসেন। আজ দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সভায় বক্তব্য রাখবেন তারা।

এদিকে, সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি বলেন, জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক দেশের সাথে, বঙ্গবন্ধুর সাথে বেঈমানী করেছেন। বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন বলেই আজও কোটি হৃদয়ে তিনি বেঁচে আছেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

মুক্তিযুদ্ধে জিয়ার বীরত্বগাঁথা ইতিহাস নেই: হানিফ

আপডেট সময় ০৯:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১