ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাত্র ৮ দিনে অর্ধ কোটিতে অপূর্ব-সাবিলার ‘রঙিলা ফানুস’

আকাশ বিনোদন ডেস্ক : 

ঈদে ইউটিউবে মুক্তি পাওয়া শিহাব শাহীনের ‘রঙিলা ফানুস’ নাটকটি দারুণ সাড়া ফেলেছে। অপূর্ব-সাবিলা অভিনীত সিএমভি প্রযোজিত মজার এই নাটকটি মুক্তির ৮ দিনের মাথায় অতিক্রম করেছে ৫০ লাখ ভিউয়ের ঘর।

নাটকটি ইউটিউবে উন্মুক্ত হয় গত ১০ আগস্ট। আর ৫০ লাখের মাইল ফলক ছুঁয়েছে ১৮ আগস্ট। বিষয়টি নিয়ে খুবই উচ্ছ্বসিত সংশ্লিষ্টরা। নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘নাটকটি প্রথমে করতে চাইনি। কারণ, গল্প পড়ে মনে হলো এটা পিওর কমেডি। এই ঘরানার কাজ আমি আগে করিনি। এরপর গল্পটা শেয়ার করলাম অপূর্বর সঙ্গে। ও খুবই আগ্রহ দেখালো। মূলত ওর আগ্রহ দেখেই কাজটি করা। নাটকটি প্রকাশের ৮ দিনের মাথায় দর্শকরা যে পুরস্কার আমাদের দিয়েছে তাতে আমি মুগ্ধ। থ্যাংকস, অপূর্ব। তোমার কথাই সত্যি হলো। সাবিলা তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছে। নাটকটি কমেডি ঘরানার হলেও এর মাধ্যমে আমরা সমাজে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। সেটা হলো গরীব মানুষেরও মন বলে কিছু আছে। তারাও ঝকঝকে স্বচ্ছল একটা জীবনের স্বপ্ন দেখে।’

নাটকটির গল্পে দেখা যায়, গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো গৃহপরিচারিকা শাপলা। ফেসবুকে নাম দিয়েছে ‘ড্যাডিস প্রিন্সেস শাপলা’! প্রোফাইল ছবি দেখেও চেনার উপায় নেই, কারণ ইউক্যাম পারফেক্ট দিয়ে ছবিটি এডিট করা। অ্যাডুকেশন তথ্যে দেওয়া আছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী!

এমনই এক অদ্ভূত গৃহপরিচারিকার গল্প নিয়ে তৈরি হয় ‘রঙিলা ফানুস’। এটির চিত্রনাট্য লিখেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য। নাটকটি নিয়ে সাবিলা নূর বলেন, ‘নাটকটির জন্য যে সাড়া পেয়েছি তা অবিশ্বাস্য। এর জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই অপূর্ব ভাইয়াকে। তিনি সব সময় আমাকে অসাধারণ কিছু কাজের সঙ্গে যুক্ত করেছেন। কৃতজ্ঞতা নির্মাতা শিহাব শাহীন ভাইকেও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মাত্র ৮ দিনে অর্ধ কোটিতে অপূর্ব-সাবিলার ‘রঙিলা ফানুস’

আপডেট সময় ১১:৪৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১