ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ হামলা করে উল্টো বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা করছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অত্যন্ত পরিকল্পিতভাবে মঙ্গলবার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। তারা নেতাকর্মীদের ওপর হামলা করে রক্তাক্ত করেছে। এখন উল্টো নেতাদের বিরুদ্ধে মামলা করছে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে বুধবার সকালে কেরানীগঞ্জে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কেরানীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকট নিপুন রায় চৌধুরী।

অনু্ষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, নাজিম উদ্দীন মাস্টার, জেলা বিএনপির নেতা জয়নাল আবেদিন বাবুল, মোসাদ্দেদ আলী বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় টিকে থাকতে সর্বোচ্চ নিপীড়ন নির্যাতন করছে সরকার। মঙ্গলবার পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে রক্তাক্ত করে উল্টো বিএনপির নেতাদের মামলা করছে। আটক করছে। পুলিশের হামলায় গুরুতর আহত মহানগর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল ইসলাম ও দলের সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপিকে নির্মূল করতে সরকার মরিয়া উল্লেখ করে দলের এই নেতা আরও বলেন, তারা লোক সমাগম দেখলে ভয় পায়। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে হাজার হাজার লোকের সমাগম দেখে ভীত হয়ে এ হামলা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্গাপূজার আনন্দে ধুনুচি নাচ আর বিয়ের প্রস্তুতিতে মিমি

পুলিশ হামলা করে উল্টো বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা করছে: রিজভী

আপডেট সময় ০৪:৩৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১