ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

১৮ মাস পর গোলের দেখা পেলেন ওজিল

আকাশ স্পোর্টস ডেস্ক:

দেড় বছর ধরে গোল খরায় ভুগছিলেন তুরস্ক বংশোদ্ভূত জার্মান তারকা মেসুত ওজিল। অবশেষে গোলের দেখা পেলেন। আদানা দেমিরস্পোরের বিপক্ষে বহুল কাঙ্ক্ষিত গোল করলেন।

টার্কিশ সুপার লিগের চলতি মৌসুমে ফেনারবাচের হয়ে খেলছেন ওজিল। রোববার ওজিলের গোলে প্রতিপক্ষ আদানা দেমিরস্পোরকে হারিয়ে সূচনাটা দারুণ করেছে ফেনারবাচ।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই আদানার জালে বল জড়িয়ে দেন ওজিল। সতীর্থের কাছ থেকে আসা দারুণ এক ক্রসে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন তিনি।

আর ওই এক গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফেনারবাচ।

এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে নিউক্যাসলের বিপক্ষে গোল করেছিলেন ওজিল। ওই ম্যাচে নিউক্যাসলকে ৪-০ গোল হারায় আর্সেনাল।

এর পর থেকেই গানারদের সঙ্গে ওজিলের সম্পর্ক তিক্ত হতে থাকে। গত বছরের জানুয়ারিতে আর্সেনালের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন জার্মানির জাতীয় দলের এ তারকা।

ফিরে যান তুরস্কে। যোগ দেন ফেনারবাচে। এর পর অবশ্য চোটে পড়ে দুই মাস মাঠের বাইরে ছিটকে পড়েন। এর পর অনেকটা সময় ফর্মে ফেরার সংগ্রাম করে গেছেন ওজিল। রোববার দলের জয়সূচক গোল দিয়ে ফের স্বরূপে ফেরার ইঙ্গিত দিলেন ওজিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ

১৮ মাস পর গোলের দেখা পেলেন ওজিল

আপডেট সময় ০৭:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১