ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি

কাবুলে ৯ বাংলাদেশি থাকার তথ্য মিলেছে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে এ পর্যন্ত ৯ বাংলাদেশির অবস্থানের তথ্য পাওয়া গেছে। আফগানিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম এই তথ্য জানিয়েছেন।

জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, কাবুলে এখন পর্যন্ত তারা ৯ বাংলাদেশি থাকার তথ্য পেয়েছেন। এদের মধ্যে ৬ জন ব্র্যাকের কর্মী এবং তারা সেখানে ব্র্যাকের আবাসিক পরিচালকের বাসায় আশ্রয় নিয়েছেন। আর বাকি তিনজন কাবুলের কারাগারে বন্দি রয়েছেন।

ব্র্যাকের ৬ জন হলেন- ঢাকা জেলার করিম শিকদার, রংপুরের আসাদুজ্জামান, ঢাকার মোহাম্মদ সরফরাজ, যশোরের কামাল হোসেন, ফরিদপুর রফিকুল হক মৃধা ও নোয়াখালীর ইউসুফ হোসেন। তাদের মধ্যে করিম শিকদার সিনিয়র। তার সঙ্গে কথা হয়েছে। তারা ১৮ আগস্টের ফ্লাইটে বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন বলে জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত জানান, যে তিনজন কারাগারে বন্দি আছেন, তালেবান সেই কারাগার ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। সেখান থেকে ছাড়া পেয়ে মঈন আল মেসবাহ নামের এক বাংলাদেশি তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তার বাড়ি খুলনায়।

রাষ্ট্রদূত বলেন, কাবুলে পুল এ চরকি নামের একটি বড় কারাগার রয়েছে, সেখানে তিনজন বাংলাদেশি বন্দি ছিলেন। তালেবান ভেঙে প্রবেশ করার ফলে কয়েদিরা সব পালিয়ে গেছেন। তাদের মধ্যে একজন আমাদের মঈন আল মেসবাহ।

অন্য দুজন হলেন- ঢাকার ভাসানটেকের কাউছার সুলতানা ও নোয়াখালীর ওবায়দুল্লাহ। তারা সেখান থেকে বের হতে পেরেছেন কি না- নিশ্চিত হওয়া যায়নি। জানার চেষ্টা চলছে বলে জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, কারাগার থেকে বের হতে পারা মঈনকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে পরবর্তী এভেইলেভল ফ্লাইটে তিনি দেশে ফিরে আসেন।

জাহাঙ্গীর আলম মূলত উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত। আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় তিনি আফগানিস্তানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে রয়েছেন। জাহাঙ্গীর একইসঙ্গে কিরগিজস্তান ও তাজিকিস্তানেও রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

কাবুলে ৯ বাংলাদেশি থাকার তথ্য মিলেছে

আপডেট সময় ১১:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১