ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি সরকারের আশ্বাসে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীরের জামিন: যা জানা গেল

১৫ আগস্টের ঘাতকদের আস্থার ঠিকানা বিএনপি: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যায় জড়িতদের নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি মোশতাক হত্যাকাণ্ডের বিচার বন্ধ করতে যে অধ্যাদেশ জারি করেছিল জিয়াউর রহমান তা আইনে পরিণত করে। এদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি, ১৫ আগস্টদের ঘাতকদের আস্থার নির্ভরযোগ্য ঠিকানাও এই দলটি।

রবিবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মিনরুল ইসলাম মনু প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, ‘রক্তাক্ত এই আগস্ট মাস এলেই বিএনপি নামক দলটির গাত্রদাহ শুরু হয়। ১৫ আগস্টের খুনিদের পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান, যে কথা কি বিএনপি ভুলে গেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল তারাই আজ ইতিহাস থেকে মুছে যাচ্ছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্র পায়ে ঠেলে সোনালি সোপানের দিকে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।’ কাদের বলেন, ‘জুলিয়াস সিজার থেকে শুরু করে পৃথিবীতে যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে তার মধ্যে সবচেয়ে নির্মম, নৃশংস, বর্বরোচিত হত্যাকাণ্ড ১৯৭৫ এর ১৫ আগস্টের হত্যাকাণ্ড। কোনো হত্যাকাণ্ডে অবলা নারী, অন্তসত্তা নারী, অবুঝ শিশুকে হত্যা করা হয়নি। উইলিয়াম শেক্সপিয়ার যদি এই হত্যাকাণ্ডের পর বেঁচে থাকতেন তাহলে তিনি বলতেন ১৫ আগস্টের হত্যাকাণ্ড পৃথিবীর সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনিরা সদ্য স্বাধীন রাষ্ট্রের আত্মাকে, সার্বভৌম রাষ্ট্রের অহংকারকে হত্যা করতে চেয়েছিল।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল

১৫ আগস্টের ঘাতকদের আস্থার ঠিকানা বিএনপি: কাদের

আপডেট সময় ১১:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১