ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার

আকাশ জাতীয় ডেস্ক:  

বঙ্গবন্ধুর পলাতক ও দণ্ডদেশপ্রাপ্ত তিন খুনির অবস্থান সম্পর্কে সঠিক তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বলেছেন, ‘আমি সকল প্রবাসী বাংলাদেশির কাছে অনুরোধ জানাচ্ছি যে, যদি বঙ্গবন্ধুর এই তিন হত্যাকারী সম্পর্কে আপনাদের কাছে কোনো ধরনের তথ্য থাকে, তবে আমাদের তা জানান। আপনাদের তথ্য সঠিক হলে, অবশ্যই আমরা আপনাদের পুরস্কৃত করব।’

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু কর্নারে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণকালে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সরকার ইতিমধ্যে বঙ্গবন্ধুর দুই দণ্ডাদেশপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীর অবস্থান জানতে পেরেছে। তারা যথাক্রমে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থান করছেন। কিন্তু বঙ্গবন্ধুর অপর তিন হত্যাকারী খন্দকার আব্দুর রশীদ, শরিফুল হক ডালিম ও মোসলেহ্উদ্দিন কোথায় আছেন, সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

ওই দুই হত্যাকারীর অবস্থান সম্পর্কে জানতে পেরে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় তাদের বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছে।

এ কে আবদুল মোমেন বলেন, ‘কিন্তু অপর তিনজন দণ্ডদেশপ্রাপ্ত খুনি যাদের অবস্থান সম্পর্কে আমরা কিছু জানতে পারিনি, তারা ভিন্ন ভিন্ন পাসপোর্ট নিয়ে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বেড়াচ্ছে বলেই আমাদের মনে হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় পলাতক দণ্ডাদেশপ্রাপ্ত এই আসামিদের পাকড়াও করার অভিযানের অংশ হিসেবে এর আগে সকল বিদেশি মিশনে চিঠি পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সন্দেহজনক স্থানের পাশাপাশি বাংলাদেশি মিশনগুলোতেও সজাগ দৃষ্টি রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছে।

নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী সম্পর্কে ড. মোমেন যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের প্রতি তাদের হস্তান্তরে কর্তৃপক্ষের ওপর চাপ দেওয়ার জন্য অনুরোধ জানান। তিনি এই খুনিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টার পাশাপাশি একটি স্বাক্ষর-অভিযান শুরু করার জন্যও প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার

আপডেট সময় ০৯:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১