ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি সরকারের আশ্বাসে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীরের জামিন: যা জানা গেল দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: দুদু

‘কমিশন করে বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে হবে’

আকাশ জাতীয় ডেস্ক:   

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের স্বরূপ উন্মোচন করতে তদন্ত কমিশন গঠন করতে হবে।

জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যে কুশীলবরা নেপথ্যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তদন্ত কমিশন করে ইতিহাসের সেই কুখ্যাত কুশীলবদের স্বরূপ উন্মোচন করতে হবে।

পরে বনানী কবরস্থানে পঁচাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কাদের। সেখানেও সাংবাদিকদের সামনে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সেতুমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পরে তাৎক্ষণিক প্রতিরোধ কেন হলো না, আওয়ামী লীগ কেন পারলো না; তার দায় আমরা অস্বীকার করতে পারি না। এর কারণ খুঁজে দেখতে হবে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার মঞ্চে যারা ছিলেন তাদের বিচার করে শেখ হাসিনা জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। যারা পলাতক তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। কিন্তু নেপথ্যের কুশীলব যারা তাদের তদন্তের আওতায় আনতে হবে। নতুন প্রজন্মকে কোনকিছুতেই অন্ধকারে রাখা যাবে না। সেজন্য তাদের স্বরুপ উন্মোচন করা উচিত।

বনানীতে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

‘কমিশন করে বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে হবে’

আপডেট সময় ০৪:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১