ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সারা শুরুতেই শেষ?

অাকাশ বিনোদন ডেস্ক:

সারা আলী খান তাঁর বলিউডি ক্যারিয়ার শুরুর আগেই কি অতলে তলিয়ে যাবেন? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিটাউনে। অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন সাইফ-অমৃতার মেয়ে সারা। ‘কেদারনাথ’ ছবিতে এই নবাগতা অভিনয়শিল্পীর সঙ্গে জুটি বাঁধছেন সুশান্ত সিং রাজপুত। ছবিটির শুটিংও শুরু হয়েছে। কিন্তু সেটে সারার ব্যবহারে রীতিমতো অতিষ্ঠ সবাই। এমনকি পরিচালক অভিষেক কাপুরের কথাও নাকি শুনছেন না সারা।

সূত্রের খবর অনুযায়ী, সারা ছবিতে তাঁর ‘লুক’ নিয়ে প্রচুর সময় নষ্ট করছেন। এমনকি সেটে বারবার তাঁর পোশাক বদল করছেন। মুঠোফোনে নিজের ছবি তুলে প্রথমে কাউকে পাঠাচ্ছেন। সেই ব্যক্তি যদি সারার পোশাক আর মেকআপ নিয়ে সন্তুষ্ট না হন, তো সারা তাঁর পোশাকসহ সবকিছু বদলে ফেলেন। এমনকি সারা ছবির পরিচালকের একটি কথাও কানে তোলেন না। নিজের মর্জিমতো চলেন। তাঁর এই ব্যবহারে সবাই খুব বিরক্ত। আর ওই অজ্ঞাতব্যক্তি কে, যে সারাকে নিয়ন্ত্রণ করছেন?

বলিউডের অনেকের ধারণা, সারা যদি তাঁর আচরণ না বদলান, তো ভবিষ্যতে কাজ পাওয়া মুশকিল হবে। কোনো পরিচালক, প্রযোজক তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহী হবেন না। বলিউডে এভাবে অনেক নায়ক-নায়িকা অতলে তলিয়ে গেছেন। আর সারার ক্যারিয়ার এখনো শুরুই হয়নি। তার আগেই কি শেষ হয়ে যাবেন সাইফ-অমৃতার কন্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সারা শুরুতেই শেষ?

আপডেট সময় ০৫:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭