ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী

ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী যুবলীগের আইন সম্পাদক পদ থেকে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার তাকে অব্যাহতি দেওয়া হয় বলে ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

রাতে নিখিল জানান, জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করায় এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ব্যারিস্টার সুমনকে সংগঠন থেকে অব্যাহত দেওয়া হয়েছে।

তবে যুবলীগ সূত্রে জানা গেছে, সম্প্রতি শেখ কামালের জন্মদিনে শরীয়তপুরের একজন ওসির দলীয় স্লোগান দেওয়া নিয়ে করা ফেসবুক লাইভের বিষয়টি ভালোভাবে নেয়নি সংগঠন। এই কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়ে থাকতে পারে।

গত বছরের ১৪ নভেম্বর আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেই কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে জায়গা পান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

সামাজিক নানা সমস্যা নিয়ে ফেসবুক লাইভ করে আলোচিত হন ব্যারিস্টার সুমন। ফেসবুকে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সরব থাকেন তিনি। এছাড়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনের (আইসিটি) মামলা করেও আলোচনায় আসেন সুমন। সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সুমনের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত। এছাড়া এলাকায় জনকল্যাণমূলক কিছু কর্মকাণ্ডের কারণেও তিনি বিভিন্ন সময় আলোচিত হয়েছেন। গত সংসদ নির্বাচনে হবিগঞ্জের একটি আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীও ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

আপডেট সময় ১১:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১