ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

নিউইয়র্কে বসেই উত্তর কোরিয়ার মন্ত্রীর যুক্তরাষ্ট্রকে হুমকি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিউইয়র্কে বসেই যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। উত্তর কোরিয়া বলছে, তারা প্রশান্ত মহাসাগরে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালাবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেওয়া হবে বলে ট্রাম্প হুমকি দেয়ার পরই উত্তর কোরিয়ার তরফ থেকে পাল্টা হুমকি দেয়া হলো। খবর আল জাজিরা।

এদিকে, ট্রাম্পের ওই হুমকির পর এক ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সরকারি গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পকে মানসিক বিকারগ্রস্ত বলে উল্লেখ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ট্রাম্পকে তার বক্তব্যের জন্য চরম মূল্য দিতে হবে বলেও উল্লেখ করেন কিম।

দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, শুক্রবার নিউইয়র্ক শহরে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাই ইয়োং হো এক বিবৃতিতে বলেছেন তার দেশ প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন মাত্রার একটি হাইড্রোজেন বোমা পরীক্ষার বিষয়টি বিবেচনা করছে।

এর আগেও জাপানের ওপর দিয়ে দুবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই ঘটনাকে জাপান অপ্রীতিকর বলে উল্লেখ করেছে। ক্ষেপণাস্ত্র হামলা জাপানের নিরাপত্তার জন্য হুমকি বলেও উল্লেখ করা হয়েছে।

ওই রিপোর্টে পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে আরো বলা হয়েছে, তিনি কিমের সঠিক পরিকল্পনার কথা জানেন না।

জাতিসংঘের সাধারণ পরিষদে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেয়া প্রথম ভাষণে ট্রাম্প বলেছেন, যদি উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোকে হুমকি দেয় তবে তিনি দেশটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন। তিনি একটি আত্মঘাতী মিশনে কিমকে রকেট মানব বলেও ব্যঙ্গ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

নিউইয়র্কে বসেই উত্তর কোরিয়ার মন্ত্রীর যুক্তরাষ্ট্রকে হুমকি

আপডেট সময় ০৩:২৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭