ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

‘সরকারের এত কর্মসূচি বিএনপি দেখে না’

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের এত কর্মসূচি থাকা সত্ত্বেও বিএনপি নির্জলা মিথ্যাচার করছে। তারা সরকারের কার্যক্রম দেখে না। মানুষের পাশে থাকে না। মিথ্যা কথার বাক্স নিয়ে বসেছে। আগস্ট মাস এলেই তাদের গাত্রদাহ আরও বাড়ে। তারা ইতিহাস অস্বীকার করতে চায়। শাক দিয়ে মাছ ঢাকতে চায়।

বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় তিনি এসব কথা বলেন।

সভায় সারা দেশের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম চালানো, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টিকা নেওয়া এবং টিকা নিতে সবাইকে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ক্যাম্পেইন সফল করতে ও আগস্টের দলীয় নানা কর্মসূচি সমন্বয় করতে এ সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির এই সময়ে সরকার একনিষ্ঠভাবে কাজ করছে। সবার জন্য টিকা নিশ্চিত করা হচ্ছে। গণটিকা কার্যক্রম সফল করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে হবে। সবাই নিজেরা টিকা নেবে, টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। এ জন্য একটি ক্যাম্পেইন চালাতে হবে।

সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, মুক্তিযুদ্ধ সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা সম্পাদক শামসুন্নাহার চাঁপা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা

‘সরকারের এত কর্মসূচি বিএনপি দেখে না’

আপডেট সময় ০৫:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১