ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘কাউকে হুটহাট অভিনয়শিল্পী বা মডেল বলাটা সত্যিকারের শিল্পী ও মডেলদের অপমান’

আকাশ বিনোদন ডেস্ক :

কথিত মডেল ও অভিনয়শিল্পী ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গত রবিবার রাতে ঢাকার বারিধারা ও মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে পুলিশ। গতকাল সোমবার মাদক মামলায় পিয়াসা ও মৌকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। এদিকে, ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে মডেল পরিচয়ের বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি সেলিম গণমাধ্যমকে বলেন, ‘এদের আমরা একদমই চিনি না। এরা কী কাজ করেছে, কখনো সেটাও জানি না। একজন মানুষকে হুটহাট অভিনয়শিল্পী বা মডেল বলাটা সত্যিকারের শিল্পী ও মডেলদের অপমান। সত্যিকারে মডেল ও অভিনয়শিল্পীকে প্রমাণ করারও তো কিছু নাই, তারা সবার কাছে পরিচিত। অখ্যাতরা অপরাধ করে ইন্ডাস্ট্রির সুনাম নষ্ট করছে, এটা তো মানা যায় না।’

শহীদুজ্জামান সেলিম আরও বলেন, অভিনয়শিল্পী, মডেল, প্রযোজক, পরিচালক, কলাকুশলীরা সংশ্লিষ্ট সংগঠনের সদস্য। সবার পরিচয়পত্রও আছে। কোথাও কেউ নিজেকে মডেল বা অভিনয়শিল্পী দাবি করলে আমাদের সংগঠনের যে কাউকে ফোন করলে নিশ্চিত হতে পারবেন। যথার্থতা যাচাই করতে পারবেন, আদৌ তারা অভিনয় বা মডেলিংয়ের সঙ্গে যুক্ত কি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংবাদমাধ্যমকে অনুরোধ- কাউকে মডেল ও অভিনয়শিল্পী হিসেবে প্রচারের আগে অবশ্যই খতিয়ে দেখবেন। সমাজে এই ধরনের অপকর্মের কারণে সেনসেশন তৈরি হয়। দেশ–বিদেশের মানুষের কাছে সত্যিকারের শিল্পী ও মডেল সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি হয়।

অন্যদিকে ডিরেক্টরস গিল্ডের সভাপতি ও অভিনয়শিল্পী সালাহউদ্দিন লাভলু জানান, ‘গ্রেফতার দুজনের কাউকে আমরা কখনোই মডেল বা অভিনেত্রী হিসেবে দেখিনি। চিনিও না। শিল্পী সমিতির নেতৃবৃন্দের সঙ্গেও কথা হয়েছে, তারাও বলেছে, এদের চেনে না, জানেও না। গুটিকয়ের অপকর্মের দায় যেন বিনোদন অঙ্গনের সবার ওপর না পড়ে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘কাউকে হুটহাট অভিনয়শিল্পী বা মডেল বলাটা সত্যিকারের শিল্পী ও মডেলদের অপমান’

আপডেট সময় ১১:০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১