ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২৫ বছর আগে ইসরায়েলের জাতীয় সংগীতের সুর ‘চুরি’! ধরা পড়লো অলিম্পিকে

আকাশ বিনোদন ডেস্ক :

আবারও সুর ‘চুরি’র অভিযোগ উঠেছে ভারতীয় সংগীত পরিচালক আনু মালিকের বিরুদ্ধে। এবার একটি দেশের জাতীয় সংগীতের সুর নকল করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

আর তা জানা গেল এবারের টোকিও অলিম্পিকে শৈল্পিক জিমন্যাস্টিক বিভাগে সোনা জেতার পর যখন ইসরায়েলের জাতীয় সংগীত ‘হাতিকভাহ’ বেজে ওঠে তখন।

অলিম্পিকে আর্টিস্টিক জিমন্যাস্টিকে দেশকে প্রথম বার সোনা এনে দিয়েছেন আর্তেম দলগোপাত। তিনি জেতার পর অলিম্পিকের নিয়ম মেনে ইসরায়েলের পতাকা উত্তোলন করা হয় এবং তার সঙ্গেই বাজানো হয় জাতীয় সংগীত।

২৫ বছর আগের আনু মালিকের সুর করা হিন্দি সিনেমা ‘দিলজালে’র ‘মেরা মুলক মেরা দেশ’ গানটির সঙ্গে ইসরায়েলের জাতীয় সংগীতের সুরের মিল পেলেন ভারতীয় দর্শকেরা! তবে শুধু এবারই নয় এমনিতে আনু মালিকের বিরুদ্ধে সুর নকলের অভিযোগ আগেও উঠেছিল।

কপি করা সুরে হিন্দি গানটাও আবার দেশাত্মবোধক। কিন্তু মজার ব্যাপার হলো, এত দিন এটি কেউ ধরতেই পারেনি। অলিম্পিকে ‘হাতিকভাহ’ বেজে ওঠার পর পরই ঝড় ওঠে নেটপাড়ায়। একের পর এক আসতে থাকে ট্রলের ঢেউ।

অনেকের মতে, একটি দেশের জাতীয় সংগীতের সুর চুরি করে ভারতীয়দের মাথা হেট করেছেন আনু মালিক।

আনু মালিককে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে কেউ কেউ আবার বলছেন, এ সুরকারের বিরুদ্ধে সুর চুরির অনেক অভিযোগ রয়েছে। তাই বলে একটি দেশের জাতীয় সংগীতের সুর চুরি করেছেন কোন আক্কেলে।

অনেকে ট্রলের উদ্দেশে বলেছেন, ‘এক দেশের জাতীয় সংগীত চুরি করে অন্য দেশের সিনেমার জাতীয়তাবাদী গানে সেই সুর ব্যবহার করেছেন আনু। এমন চুরির জন্য তাকেই সোনার পদক দেওয়া উচিত!’

এছাড়াও আনু মালিকের ‘দিল মেরা চুরায়া কিঁউ’,‘নিন্দ চুরায়ি মেরি কিসনে ও সানাম’,‘কাহো না কাহো’ এর মতো বলিউডের হিট গানগুলো বিদেশি সুরের হুবহু নকল করা। বাংলাদেশের শীর্ষস্থানীয় অন্যতম ব্যান্ড দল মাইলসের কালজয়ী ‘ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি’ গানটিও চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছিলেন আনু মালিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৫ বছর আগে ইসরায়েলের জাতীয় সংগীতের সুর ‘চুরি’! ধরা পড়লো অলিম্পিকে

আপডেট সময় ১১:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১