ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

২০ দল পরীক্ষিত, প্রলোভনেও ভাঙেনি: নজরুল

আকাশ জাতীয় ডেস্ক:

২০ দলীয় জোটের একাধিক শরিক দলের একাংশ জোট ছেড়ে গেলেও বিএনপির দাবি জোট ভাঙেনি। বরং জোটের শরিকরা পরীক্ষিত ও বিশ্বস্ত এমন দাবি জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়া এই জোট সরকারের প্রলোভনও ভাঙতে পারেনি।’

শনিবার বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘করোনা, লকডাউন ও জনদুর্ভোগ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সবশেষ বিএনপি জোট ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। যদিও তাদের নেতাদের একাংশ এখনো বিএনপির সঙ্গে আছে।

এসময় জোট শরিকদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

তিনি বলেন, ‘এই সরকার দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় টিকে আছে। হামলা-মামলা নির্যাতন নিপীড়নের মাধ্যমে তারা মানুষকে দমিয়ে রেখে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে হয়রানিমূলক মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে আটকে রেখেছে। এ অবস্থায় যারা জোট ছেড়েছে, তারা ভালো নেই। গণতন্ত্র ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ধৈর্য সহকারে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতান্ত্রিক পন্থায় সরকারের পতনের আন্দোলনকে জোরদার করতে হবে।’

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনায় জোটের শরিক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, জাতীয় পার্টি (জাফর) মোস্তফা জামাল হায়দার, খেলাফত মজলিসের মাওলানা মো. ইসহাক, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমসহ আরও অনেকে বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান

২০ দল পরীক্ষিত, প্রলোভনেও ভাঙেনি: নজরুল

আপডেট সময় ১১:২৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১