ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম বেড়েছে: বাণিজ্যমন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক ৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ইরান গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ : রিজভী শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে হামের টিকার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

সাইফকে কেন বিয়ে করেছিলেন কারিনা?

অাকাশ বিনোদন ডেস্ক:

আজ ২১ সেপ্টেম্বর ৩৭ বছরে পা রেখেছেন বলিউডের জনপ্রিয় তারকা কারিনা কাপুর। তবে এই বলিউড সুন্দরীর আরেকটি পরিচয় আছে, নবাব খানদানের শাহজাদা  স্ত্রী তিনি। কিন্তু এটা হয়তো অনেকেরই জানা নেই যে দশ বছরের বড় সাইফকে কেন বিয়ে করেছেন কারিনা?

একসময় এই বলিউড তারকার সঙ্গে শহীদ কাপুরের প্রেমের সম্পর্ক ছিল। অনেকেই ধরে নেন, তাঁদের এই প্রেম বিয়ে অবধি গড়াবে। কিন্তু তা হয়নি। ‘তাশান’ ছবির সেটে কারিনা ও সাইফ একে অপরের প্রেমে পড়েন। এই প্রেম আরও গাঢ় হয় ‘কুরবান’ ছবির শুটিংয়ের সময়। তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফের সঙ্গে ঘর বাঁধার কারণ প্রসঙ্গে কারিনা বলেন, ‘বিয়ের আগে আমি কিছু শর্ত সাইফের সামনে রাখি। আমি ভীষণ স্বাধীনচেতা ও আত্মনির্ভরশীল। বিয়ের পরও আমি আমার অভিনয়ের কাজ চালিয়ে যেতে চেয়েছি। আমি স্ত্রী হব, আবার মা-ও হব। কিন্তু তার প্রভাব যেন আমার কাজের ক্ষেত্রে না পড়ে। আর আমি নিজে অর্থ উপার্জন করতে চাই।’

সাইফ তাঁর আদরের ‘বেবো’র সব শর্ত মেনে নিয়েছিলেন। আর তখনই বিয়েতে ‘হ্যাঁ’ বলেন কারিনা। এই দুই বলিউড তারকার দীর্ঘ প্রেমের পর ২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ে হয়। এরপর তাঁদের জীবনে ছোট নবাব তৈমুর আসে। তবে সাইফ কিন্তু তাঁর কথার নড়চড় করেননি। বিয়ের পর কারিনা ফিল্মের কাজ চালিয়ে গেছেন। এক সন্তানের মা হয়েও আবার পর্দায় ফিরে আসছেন। রিয়া কাপুরের ‘বিরে দে ওয়েডিং’ ছবিতে তাঁকে দেখা যাবে। স্ত্রী, মা, অভিনয়—সব দায়িত্ব সমানভাবে পালন করছেন কারিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ

সাইফকে কেন বিয়ে করেছিলেন কারিনা?

আপডেট সময় ১২:২৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭