ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

জয়ের কারণেই বাংলাদেশ অনেক এগিয়েছে: এমপি শাওন

আকাশ জাতীয় ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষ্যে ভোলার লালমোহনে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে টেলিকনফারেন্সে বক্তব্যে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটালাইজেশনের পথে অনেক দূর এগিয়ে নিয়েছেন। এর পেছনে সম্পূর্ণ অবদান সজীব ওয়াজেদ জয়ের।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে ইন্টারনেটকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন জয়। আজ বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। জয় নিজের হাতে দেশের আইসিটি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার গতিশীল নেতৃত্ব, গাইডলাইন ও প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়া এতটা এগিয়ে যাওয়া সম্ভব হতো না।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনজু তালুকদারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

Tag :
আপলোডকারীর তথ্য

মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক

জয়ের কারণেই বাংলাদেশ অনেক এগিয়েছে: এমপি শাওন

আপডেট সময় ০৬:০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১