ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

আজ আদালতে হাজির করা হবে হেলেনা জাহাঙ্গীরকে

আকাশ জাতীয় ডেস্ক:

বিতর্কিত কর্মকাণ্ডে আওয়ামী লীগের পদ খোয়ানো ব্যবসায়ী নেতা হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী। আজ তাকে আদালতে হাজির করা হবে।

হেলেনা জাহাঙ্গীরের ঢাকার গুলশানের বাড়িতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান শুরু করে র‌্যাব।

পরে মধ্যরাতে তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ বলেন, তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে।

কী কারণে- জানতে চাইলে তিনি বলেন, তার বাসায় মদ, হরিণের চামড়া, ক্যাসিনো বোর্ড, ওয়াকিটকিসহ বেশ কিছু অবৈধ সরঞ্জাম পাওয়া গেছে।

রাত সোয়া ১২টার দিকে পাঁচ তলা ওই বাড়িতে নিজের ফ্ল্যাট থেকে হেলেনা জাহাঙ্গীর যখন র‌্যাব সদস্যদের সঙ্গে বেরিয়ে আসেন, তার মুখে ছিল মাস্ক। পরনে ছিল বেগুনি রঙের জামা ও হলুদ ওড়না।

অভিযানে ওই বাসা থেকে বিদেশি মদ, ওয়াকিটকি সেট, বিদেশি মুদ্রা, জুয়া খেলার সরঞ্জাম ও হরিণের চামড়া জব্দ করা হয়।

র‌্যাবের এক কর্মকর্তা জানান, আজ হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হবে। থানায় হস্তান্তর করে রিমান্ড চেয়ে বিকাল নাগাদ আদালতে পাঠানো হবে।

র‌্যাবের সূত্রটি আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযান শেষে তাকে গ্রেফতার করে র‌্যাব সদরদপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক

আজ আদালতে হাজির করা হবে হেলেনা জাহাঙ্গীরকে

আপডেট সময় ১২:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১