ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

‘বিশ্বময় জুলুম অত্যাচার পাপকর্ম মহামারির মতো ছড়িয়ে পড়েছে’

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, মহামারির এই কঠিন সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা পেতে যার যার অবস্থান থেকে সব ধরনের গুনাহ ও অন্যায় কর্মকাণ্ড পরিহারপূর্বক তওবা করে মহান আল্লাহর সাহায্য কামনা করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।

বৃহস্পতিবার বিকালে এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী আরও বলেন, মানুষ যখন ব্যাপকহারে অবাধ্যতা, নাফরমানি, জুলুম-অত্যাচার ও কর্তব্যজ্ঞান ভুলে আত্মকেন্দ্রিক ভোগ-বিলাসিতায় লিপ্ত হয়ে পড়ে, তখন আল্লাহ সতর্ক করার জন্য পৃথিবীতে বিভিন্ন বিপদাপদ ও শাস্তি নাযিল করেন।

বর্তমানে বিশ্বময় জুলুম-অত্যাচার ও পাপকর্ম মহামারির মতো ছড়িয়ে পড়েছে দাবি করে হেফাজত আমীর বলেন, এমন কোনো অন্যায়-অপরাধকর্ম নেই, যেটা সমাজকে আক্রান্ত করেনি। মানুষ অন্ধের মতো ভোগ-বিলাসিতা, জেনা, ব্যভিচার, নেশায় লিপ্ত হচ্ছে। সর্বস্তরে নগ্নভাবে জুলুম-অত্যাচার, অধিকারহরণ, সুদ-ঘুষ, বিচারহীনতা ও শোষণ বিশ্বময় বিস্তার করেছে। করোনাভাইরাসের যে অপ্রতিরোধ্য প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, তাতে প্রতীয়মান হয় যে, এই মহামারি আল্লাহতায়ালা প্রদত্ত এক কঠোর হুশিয়ারি ও সতর্কতা।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অস্থির ও আতঙ্কগ্রস্ত না হয়ে নিজেকে আল্লাহর নির্ধারিত তকদিরের ওপর সোপর্দ করতে হবে জানিয়ে সুস্থিরতার সঙ্গে চিকিৎসকদের পরিপূর্ণ নির্দেশনা অনুসরণ করে চলতে হবে। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকতে হবে। বাজার-ঘাট ও দোকানপাটে বিনা কারণে ঘুরাঘুরি থেকে বিরত থাকতে হবে। হাচি-কাশি ও হাই তোলার সময় মুখ ঢেকে রাখতে হবে।

এছাড়া বেশি বেশি তওবা, ইসতিগফার, নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে থাকতে হবে। আল্লাহর দরবারে রোনাজারি করে তার সাহায্য ও রহমত কামনা করতে হবে। একমাত্র আল্লাহর দয়া, রহমত ও ইচ্ছা ছাড়া মহামারির এ দুর্যোগ কেউ রোধ করতে পারবে না বলে হেফাজত আমীর দাবি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

‘বিশ্বময় জুলুম অত্যাচার পাপকর্ম মহামারির মতো ছড়িয়ে পড়েছে’

আপডেট সময় ১১:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১