ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুলদীপের হ্যাটট্রিকে অস্ট্রেলিয়াকে ৫০ রানে হারাল ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক:
ইডেন গার্ডেনে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫০ রানে হারিয়ে ২-০ এগিয়ে গেল ভারত।
২৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০২ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের এই জয়ে ব্যাট হাতে যেমন বড় অবদান রাখলেন অধিনায়ক বিরাট কোহলি (৯২) ও অজিঙ্ক রাহানে (৫৫), তেমনই বল হাতে অবদান থাকল কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও হার্দিক পাণ্ডের।
ভুবনেশ্বর কুমার জোড়া উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধাক্কা দিলেও স্টিভ স্মিথ (৫৯) ও ট্রেভিস হেড (৩৯) যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ স্বস্তিতে ছিল না ভারত। যুজবেন্দ্র চাহাল হেড ও গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দেয়ার পরেও লড়াই চালাচ্ছিলেন স্মিথ। তাকে ফেরান হার্দিক পাণ্ডে। দারুণ ক্যাচ নেন পরিবর্তিত ফিল্ডার রবীন্দ্র জাডেজা। এরপর কুলদীপের হ্যাটট্রিকে ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। শেষপর্যন্ত লড়াই চালান মার্কাস স্টোইনিস (অপরাজিত ৬২)। তবে তাতে ভারতের জয় আটকায়নি। ভুবনেশ্বর ও কুলদীপ তিনটি করে এবং চাহাল ও হার্দিক দুটি করে উইকেট নেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ২৫২ রানে অলআউট হয়ে যায় ভারত। অধিনায়ক বিরাট কোহলি সর্বোচ্চ ৯২ রান করেন। অজিঙ্ক রাহানে ওপেন করতে নেমে ৫৫ রান করেন। এছাড়া আর কেউ বড় রান করতে পারেননি। বিরাট ফিরে যাওয়ার পর শেষদিকে দ্রুত উইকেট হারায় ভারত।
এ ম্যাচে হ্যাটট্রিক করেন চায়নাম্যান কুলদীপ।   ৩৩তম ওভারে বল হাতে আসেন কুলদীপ। প্রথম বলে ম্যাথু ওয়েড কোনো রান নিতে পারেননি। কুলদীপের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যান ওয়েড। ক্রিজে আসেন অ্যাস্টন অ্যাগার। কুলদীপের করা বলটি ঠিকমতো খেলতে পারেননি। বল তার প্যাডে গিয়ে আঘাত হানে। কুলদীপ আউটের আবেদন করেন। আম্পায়ার আঙ্গুল তোলেন। হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে কুলদীপ। স্ট্রাইকে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। কুলদীপ গুগলি দিলেন। বল কামিন্সের ব্যাট ছুঁয়ে মাহেন্দ্র সিং ধোনির বিশ্বস্ত গ্লাভসে আশ্রয় নিল। কুলদীপ ‍বুনো উল্লাসে মেতে উঠলেন। ইডেন গার্ডেনও তখন বুনো উল্লাস।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুলদীপের হ্যাটট্রিকে অস্ট্রেলিয়াকে ৫০ রানে হারাল ভারত

আপডেট সময় ১১:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭