ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনাযুদ্ধে ১৯৫ দেশের মধ্যে সেরা ২০-এ বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাযুদ্ধ মোকাবিলায় বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে সেরা ২০-এ বাংলাদেশের অবস্থান রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

বিকেলে রাজধানীর একটি হোটেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১৬০০০ খাম দিয়ে কারুশিল্পী সাইমন ইমরান হায়দারের তৈরি ২৪০ বর্গমিটারের বাংলাদেশের সর্ববৃহৎ জাতীয় পতাকার প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. মো. মুরাদ হাসান বলেন, তরুণ উদ্যোক্তা বলতে আমরা যা বুঝি—এই নবীন উদ্যোক্তারা, যারা এই প্রজন্মকে প্রতিনিধিত্ব করেন, তাদের একজন আমাদের সায়মন ইমরান হায়দার। এই প্রচেষ্টা ও অর্জন দেশবাসীকে আনন্দিত করার পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে আরও উজ্জ্বল করবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১৬০০০ খাম দিয়ে কারুশিল্পী সাইমন ইমরান হায়দারের তৈরি সর্ববৃহৎ জাতীয় পতাকার প্রদর্শনী অনুষ্ঠান

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত লাল-সবুজের পতাকা জাতির শ্রেষ্ঠ অর্জন। এ পতাকা আমাদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করে, এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগায়। তারুণ্যের স্পর্ধিত অহংকার এ পতাকাকে পৃথিবীর পথে পথে তুলে ধরবে। বিশ্ববাসী অবাক বিস্ময়ে বলবে—সাবাশ বাংলাদেশ! বাংলাদেশের জাতীয় পতাকা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে—আমাদের অহংকার ও গৌরবের, যা জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করবে, মর্যাদা সমুন্নত রাখবে।

শিল্পী সায়মন ইমরান হায়দার বলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়া ২৪০ বর্গমিটার আয়তনের এই পতাকাটি প্রায় ১৬ হাজার লাল সবুজ খাম দিয়ে তৈরি করা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল এমন কিছু করা যাতে এ রেকর্ডটা দীর্ঘমেয়াদে থাকে। তাই আমি কাজ করছিলাম এটি নিয়ে প্রায় তিন বছর ধরে। আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা করেছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, ইতিহাসবিদ মুনতাসীর মামুন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনাযুদ্ধে ১৯৫ দেশের মধ্যে সেরা ২০-এ বাংলাদেশ

আপডেট সময় ১১:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১