ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাহমুদুল্লাহর ইমামতিতে ঈদের নামাজ পড়লেন টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

পবিত্র ঈদুল আজহার দিনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়েতে অবস্থান করছে টাইগার বাহিনী। সেখানেই এবারের ঈদুল আজহার নামাজ আদায় করেন লাল-সবুজের পতাকাবাহীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় টাইগার বাহিনীর ঈদের জামাতে ইমামতি করেন মাহমুদুল্লাহ রিয়াদ।

হারারেতে বেশ ভালো সময় কাটছে টাইগার বাহিনীর। জিম্বাবুয়েকে তাদেরই মাঠে হোয়াইওয়াশ করে বেশ ফুরফুরে মেজাজেই সাকিব-তামিমরা। টাইগার বাহিনীর এমন জয় ভক্তদের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

টাইগার বাহিনীর ঈদের নামাজ আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তার আগে এক ফেসবুক পোস্টে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও টাইগার অধিনায়ক। একই সঙ্গে মাক্স পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারেও পরামর্শ দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অন্য তারকারাও। পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাশাপাশি স্বাস্থ্যবিধির কথাও মনে করিয়ে দেন।

ঈদের নামাজ আদায়ের ভিডিওতে দেখা যায়, বুধবার হারারে ঈদ জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের খেলেয়াড় ও বিভিন্ন সাপোর্টিং স্টাফরা। তাসকিন আহমেদও নিজের ফেসবুকে নামাজ আদায়ের একাধিক ছবি পোস্ট করেছেন। টাইগারদের ঈদের জামাতে ইমামতি করেন দলের সিনিয়র সদস্য এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।

জিম্বাবুয়েতে টাইগার বাহিনীর টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ। দুটিই জিতেছে সাকিব-তামিমরা। আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাহমুদুল্লাহর ইমামতিতে ঈদের নামাজ পড়লেন টাইগাররা

আপডেট সময় ০৭:৩৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১