ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

খালেদার ভ্যাকসিন নেওয়া নাকে খত দেওয়ার শামিল: নানক

আকাশ জাতীয় ডেস্ক: 

খালেদা জিয়ার দল বিএনপি মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন না নিতে উৎসাহিত করেছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই এখন নিজে ভ্যাকসিন নেওয়ার মধ্য দিয়ে নাকে খত দেওয়ার শামিল কাজ করেছেন বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর রাসেল স্কয়ারে নিউ মডেল ডিগ্রি স্কুলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নানক।

তিনি বলেন, যখন ভ্যাকসিন উৎপাদন হলো, যখন অনেক বড় বড় দেশ, মোড়লরা সেই ভ্যাকসিন পায়নি। আমাদের নেত্রী শেখ হাসিনা সেই ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে এসেছিলেন মানুষের জন্য। যখন ভ্যাকসিন এসেছে, তখন এই ভ্যাকসিনের বিরুদ্ধে বিএনপি অপপ্রচার চালিয়েছে। মানুষকে করোনা ভ্যাকসিন না নেওয়ার জন্য উৎসাহিত করেছিল। সেই দলের চেয়ারপারসন খালেদা জিয়া এখন নিজে ভ্যাকসিন নেওয়ার মধ্য দিয়ে নাকে খত দেয়ার শামিল কাজ করেছেন।

নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালে জীবন ও জীবিকার উভয় চাকা তার সুদক্ষ পরিচালনার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক ধারাবাহিকতা বজায় রয়েছে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগসহ সহযোগীও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশে করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক সহায়তা করছে। আওয়ামী লীগ যেকোন দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন পাশে থাকে। তার প্রমাণ আমরা বহুবার দিয়েছি, আজন্মকাল দিয়েছি। আমরা ভবিষ্যতেও দেবো।

তিনি বলেন, দেশে কিছু রাজনৈতিক দল আছে, যারা শুধু গলাবাজি করে। মানুষের প্রতি তারা কোনো দায়িত্ব পালন করে না। মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। শুধু সরকারের ভালো কাজেরও সমালোচনা করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। গত দেড় বছরের বেশি সময় ধরে করোনায় আক্রান্ত দেশ। মানুষ দিশেহারা হয়ে গেছে। কিন্তু বিএনপি নামক দলটি মানুষের কাছে আসেনি। এই দলটির জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। জনগণের প্রতি কোনো কর্তব্যপরায়ণতা নেই। তাই দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে এখন উন্মাদের মতো প্রলাপ বকছে।

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। পরে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

খালেদার ভ্যাকসিন নেওয়া নাকে খত দেওয়ার শামিল: নানক

আপডেট সময় ১০:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১